মটন রেজালা (Mutton Rezala recipe in Bengali)

Mousumi Das @cook_30383205
মটন রেজালা (Mutton Rezala recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পাঁঠারমাংস, ১ /৪ কাপ পিঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টকদই আর অল্প নুন দিয়ে জারিয়ে কমপক্ষে এক ঘন্টা হিমঘরে রেখে দিন।
- 2
তারপর প্রেসার কুকারে ১ বড় চামচ ঘি দিয়ে গরম হলে তাতে লবঙ্গ, গোটা গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ ফোরন দিয়ে মাংস টা দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা বন্ধ করে অর্ধেক সিদ্ধ করে নিন।
- 3
তারপর করাইতে ৪ টে চামচ ঘি দিয়ে তাতে সাজিরা আর গোটা শুকনো লঙ্কা ফোরন দিয়ে ২ টে চামচ পিঁয়াজ বাটা দিয়ে সামান্য ভেজে পোস্ত বাটা, গোল মরিচ গুঁড়ো, কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা, চারমগজ বাটা, চিনি দিয়ে ভালো করে কষিয়ে মাংস জল সমেত দিয়ে তার মধ্যে জায়ফল গুঁড়ো, জয়িত্রি গুঁড়ো, গোলাপজল, কেশর আর কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে দিন।
- 4
মাংস পুরোপুরি সিদ্ধ হলে নামিয়ে নিন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15314843





মন্তব্যগুলি
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷