বিফ চিজ বার্গার

#happy
আমি এখানে বার্গার বান টা নিজে তৈরি করেছি যেহেতু লক ডাউন, নিজেই বানিয়ে নিলাম।
বিফ চিজ বার্গার
#happy
আমি এখানে বার্গার বান টা নিজে তৈরি করেছি যেহেতু লক ডাউন, নিজেই বানিয়ে নিলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমি বার্গারের বান টা তৈরি করবো, এর জন্য লাগবে ২ কাপ ময়দা, ২ টেবিল চামচ ইষ্ট, ১/৪ কাপ গুড় দুধ, ১ টবিল চামচ চিনি, ২ টেবিল চামচ তেল, লবণ
সাদ মতো। - 2
এখন সব শুকনো উপকরণ এক সাথে ভালো করে মিশিয়ে ১টি ডিম ভেঙে ফেটিয়ে ২ টেবিল চামচ দিয়ে দিব হাল্কা কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করবো বানের জন্য, এখন ডো টা ঢেকে রাখবো ১ ঘন্টা গরম জায়গায় ডো টার গায়ে কিছু টা তেল মেখে নিব।
- 3
১ ঘন্টা পর ডো টা ভালো করে ময়ান দিব, তারপর এখান থেকে ছোট, ছোট বল বানিয়ে নিব হাতে তেল মেখে। যে পাত্রে রাখবো সেই পাত্রে তেল মেখে নিব ব্রাশের সাহায্যে।
- 4
এখন বানের গায়ে ভেঙে নেওয়া ডিম থেকে একটি ব্রাশের সাহায্যে ডিম ব্রাশ করে উপরে সাদা তিল ছিটিয়ে দিব। যে পাত্রে বেক করবো সেখানে তেল ব্রাশ করে নিব।
- 5
এখন চুলায় একটি পেন আগে থেকেই প্রি হিট করে নিব।
পেনের ভিতরে একটা stan বসিয়ে তার উপর বার্গারের পাত্রটি বসিয়ে ঢেকে দিব ২৫ মিনিটের জন্য। - 6
এখন বার্গারের ভিতরের পেটি টা রেডি করবো, বিফ কিমা,আদা, রসুন, মিহিকরা পিয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, ধনিয়াপাতা কুঁচি লাল মরিচের গুঁড়ো, পাপরিকা পাউডার, বাটার, সয়াসস, টমেটোর সস, ডিমের মিশ্রণ ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া, ব্রেড কাম দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিব।
- 7
তারপর হাতে তেল মাখিয়ে বার্গারের পেটি গুলি বানিয়ে নিব।
- 8
এখন চুলায় একটি পেন বসিয়ে ৪ টেবিল চামচ তেল দিয়ে বার্গারের পেটি গুলি লাল করে ভেজে নিব।
- 9
এখন বার্গারটা সাজিয়ে নিব বান টা মাঝখানে কেটে বানের ভিতরে বার্গার সস লাগিয়ে নিব তার উপরে গোল মরিচের গুঁড়ো ছিটিয়ে দিব, তারপর শসার স্লাইস, পিয়াজের রিং, দিয়ে তার উপর চিজস্লাইস বসিয়ে উপরে একটি টুথপিক দিয়ে গেথে নিব।
হয়ে গেল আমার বিফ চিজ বার্গার তারপর কিছু ফেঞ্চ ফ্রাই দিয়েপরিবেশেন করবো ভিষণ ইয়াম্মি বিফ চিজ বার্গার।
আর দেরি কেন সবাই বানিয়ে ফেলুন আমার রেসেপিতে,।
Keywords
Similar Recipes
More Recipes



























মন্তব্যগুলি