মেথি রুই দই মালাই (methi rui doi malai recipe in bengali)

Aparna Bhowmik @cook_apu
মেথি রুই দই মালাই (methi rui doi malai recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছে লেবুর রস মাখিয়ে ধুয়ে নিয়ে, নুন, হলুদ গুঁড়ো আর ১/২ চামচ সরষে তেল মাখিয়ে ১৫ মিনিট রেখে সর্ষে তেলে ভেজে তুলে নিতে হবে।
- 2
তারপর একটা বাটিতে ১ টেবিল চামচ সর্ষে তেল, টকদই, হলুদ গুঁড়ো,ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লংকা গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, আর কাঁচা লঙ্কা বাটা আর কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রন তৈরি করে নিতে হবে।
- 3
তারপর কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মসলা ফোরন দিয়ে মিশ্রন টা ঢেলে দিতে হবে যখন মশলা গুলো থেকে তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো নুন, চিনি দিয়ে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে ফ্রেস ক্রীম আর কাসুরি মেথি দিয়ে একটু ফুটিয়ে তারপর মাছ গুলো দিয়ে ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15324162










মন্তব্যগুলি (9)