স্যালাড স্যান্ডউইচ

#happy
এই লকডাউনের সময় স্যালাড খাওয়া উচিত বেশি বেশি,তাতে মিনারেল পায় শরীর,যা মন ও শরীর কে প্রফুল্ল রাখে,তাই আজ খুব সহজ একটি স্যান্ডউইচ এর রেসিপি নিয়ে এলাম, আশাকরি সবার ভালো লাগবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে এই স্যান্ডউইচ এর জন্য একটি স্যালাড তৈরি করে নিবো। সেজন্য একটি বোলে শসা, টমেটো, পেঁয়াজ,ও কাঁচা মরিচ পছন্দ মতো কেটে স্লাইস করে স্বাদ মতো সামান্য লবণ ও ১/২ চা চামচ কালো গোল মরিচ গুঁড়া দিয়ে একটু মেখে একটা স্যালাড তৈরি করে নিবো।
- 2
এবারে ৬ স্লাইস পাউরুটি তাওয়ায় সামান্য সেঁকে নিবো এবং কোনাকোনি করে পাউরুটি গুলো কেটে দুই ভাগ করে নিবো। এবং ৩ টে চামচ বাটার বা মাখন প্রত্যেক টা পাঁউরুটির স্লাইসে সমান ভাবে লাগিয়ে নিবো, এবং এর উপরে ৩ টে চামচ করে টমেটো সস লাগিয়ে নিবো।
- 3
এবারৈ তৈরি করে রাখা স্যালাড পরিমাণ মতো দিয়ে উপরে আরেক স্লাইস পাউরুটি দিয়ে চটজলদি খুব সহজেই তৈরি করে নিবো দারুন মজার স্যালাড স্যান্ডউইচ।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি