শাহী বিফ বিরিয়ানি

কুরবানীর গরুর মাংস দিয়ে বিরিয়ানি খুব পছন্দ করি,বাসার সবাই খুব মজা করে খায়। চটজলদি বিরায়ানি রান্না করতে চাইলে এই বিরিয়ানির তুলনা হয় না।
ধন্যবাদ।
শাহী বিফ বিরিয়ানি
কুরবানীর গরুর মাংস দিয়ে বিরিয়ানি খুব পছন্দ করি,বাসার সবাই খুব মজা করে খায়। চটজলদি বিরায়ানি রান্না করতে চাইলে এই বিরিয়ানির তুলনা হয় না।
ধন্যবাদ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বিরিয়ানি মসলা তৈরি করবো, সেজন্য ১টে চামচ কাঁচা ধনিয়া,১টে চামচ কাঁচা জিরা,১টে চামচ সাদা সরিষা,১টে চামচ রাঁধুনি,১টে চামচ শাহী জিরা,১টে চামচ মৌরি,১চা চামচ কালো গোল মরিচ,২টা শুকনো মরিচ,১টা স্টার মসলা,২টা কালো এলাচ,১চা চামচ সবুজ এলাচ,২টুকরো দারুচিনি,১টা তেজপাতা,১/২ চা চামচ লবঙ্গ,১চা চামচ কাবাব চিনি সব একসাথে একটি তাওয়ায় হালকা টেলে ঠান্ডা করে নিবো এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিবো।এভাবে একটি বিরিয়ানি মসলা তৈরি করে নিবো।
- 2
এবারে গরুর মাংস ম্যারিনেট করে নিবো, সেজন্য একটি বোলে গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে সাথে টকদই ও সব রকমের বাটা ও গুঁড়া মসলা পরিমাণ অনুযায়ী মিশিয়ে নিবো,এবং তৈরি করা স্পেশাল বিরিয়ানি মসলা থেকে অর্ধেক টা দিয়ে মাংস ম্যারিনেট করে নিবো। এবং কমপক্ষে দুই ঘণ্টা এর জন্য মাংস ম্যারিনেট করে রেখে দিবো।
- 3
এদিকে পোলাও এর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং ২ ঘন্টা পর একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল বা ঘি গরম করে তাতে ১কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা তৈরি করে নিবো। এবং ম্যারিনেট করা মাংস টা দিয়ে নেড়েচেড়ে নিবো এবং ঢাকনা দিয়ে মাংস কষিয়ে সিদ্ধ করে নিবো।মাংস মোটামোটি সিদ্ধ হয়ে এলে সামান্য পানি দিয়ে,গোটা গরম মসলা ও টুকরা করা আলু দিয়ে নেড়েচেড়ে আবারো ঢাকনা দিয়ে আলু টা সিদ্ধ করে নিবো।
- 4
আলু মাংস নরম হয়ে সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে আলু ও মাংস ঝোল থেকে আলাদা করে একটি বোলে তুলে রাখবো। এবং এই ঝোলে পানি ঝরিয়ে রাখা পোলাও এর চাল টা দিয়ে নেড়ে চাল সিদ্ধ হবে এই পরিমাণ ফুতন্ত গরম পানি দিয়ে নেড়ে আস্ত কাঁচামরিচ ফালি ছড়িয়ে ঢাকনা দিয়ে পোলাও এর চাল সিদ্ধ করে নিবো।চাল মোটামোটি সিদ্ধ হয়ে এলে তুলে রাখা আলু ও মাংস চালের সাথে মিশিয়ে নেড়ে সব মিশিয়ে ১ টে চামচ কেওড়া জল, আলু বোখারা ও ২ টে ঘি ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো এবং হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে বিরিয়ানি দমে দিবো।
- 5
১০ মিনিট লো মিডিয়াম আঁচে দমে রেখে ঢাকনা তুলে হালকা ভাবে নেড়ে নামিয়ে গাজর,টমেটো শসা দিয়ে সাজিয়ে পরিবেশন করবো অসাধারণ স্বাদের কুরবানীর মাংস দিয়ে তৈরি শাহী বিফ বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি