গুজরাটি ধোকলা (gujarati dhokla recipe in Bengali)

গুজরাটি ধোকলা (gujarati dhokla recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে বেসন 1 কাপ, টক দই হাফ কাপ, স্বাদ অনুযায়ী নুন, দু-চামচ, চিনি একটু,হলুদ হাফ চামচ,আদা কুচি,লঙ্কা কুচি,হিং অল্প দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবং মিশ্রণ টিকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে।
- 2
এবার যে পাত্রে ঢোকলা বানাবো সেই রকম একটি মাইক্রোওয়েভ পাত্রে একটু তেল ব্রাশ করে নিতে হবে। মাইক্রোওয়েভ কে 5 মিনিটের জন্য pre heat করতে দিতে হবে।
- 3
এরপর মিশ্রণ টিতে এক প্যাকেট Eno মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে মাইক্রোওয়েভ পাত্র তে ঢেলে দিতে হবে।
- 4
এবার মাইক্রোওয়েভ পাত্র টিকে মাইক্রো ওভেন এর মধ্যে ৫ মিনিটের জন্য রান্না করতে দিতে হবে।
- 5
5 মিনিট পর কেক বানানোর সময় যেভাবে টেস্ট করি ওই ভাবে একটা টুথ পিকের সাহায্যে দেখতে হবে হয়েছে কিনা।
- 6
এবার একটি বড়ো পাত্র বা থালা নিয়ে তার মধ্যে মাইক্রোওয়েভ পাত্র টি উল্টে দিতে হবে এবং সুন্দর ভাবে কেক এর মত ধকলা টাও বেরিয়ে আসবে। এটিকে ঠাণ্ডা হতে দিতে হবে।
- 7
এরই মধ্যে চাটনি বানানোর জন্য একটা কড়াই নিয়ে তাতে ২ চামচ সাদা তেল নিয়ে ফোরণ হিসেবে কালো সর্সে, কারি পাতা,কাঁচা লঙ্কা একটু ভেজে নিতে হবে ও তারপরই জল মিশিয়ে নিতে হবে। ও জলের মধ্যে ৪ চামচ চিনি দিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ চিনি টা না গলে যাচ্ছে ও ব্রাউন কালার হচ্ছে। এরমধ্যে চাইলে একটু নুন মেশাতে পারেন। এবার গ্যাসের flame টা বন্ধ করে দিতে হবে।
- 8
অপরদিকে ধোকলা টা চওড়া করে পিস পিস করে কেটে নিতে হবে।। ও ওর উপর চাটনি টা ঢেলে দিতে হবে।। ব্যাস রেডি আমাদের ধোকলা।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)