রান্নার নির্দেশ
- 1
প্রথমেই গোটা গরম মশলা ও ১/২ চা চামচ সাদা তেল দিয়ে জল গরম করে তাতে চাল ধুয়ে দিয়ে ঝরঝরে ভাত তৈরি করে নিতে হবে।ভাতে ফুড কালার মিশিয়ে রাখতে হবে।
- 2
গাজর লম্বা টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কা ও রসুন কুচি করে কেটে নিতে হবে।
- 3
ননস্টিক প্যানে ঘি গরম করে তাতে কাজু ভেজে তুলে নিতে হবে।ঐ ঘি তে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে রসুন ও কাঁচালঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে গাজর কুচি দিয়ে নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 4
গাজর নরম হলে ওর মধ্যে ভাত দিয়ে ভালো করে মিশিয়ে, ভাজা কাজু ও স্বাদ মতন লবণ ও চিনি দিয়ে ২-৩ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে। পছন্দ মতো সাইড ডিশের সাথে পরিবেশন করতে হবে। আমি সেদ্ধ ডিমের পাখি দিয়ে পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15399386









মন্তব্যগুলি (7)