চিকেন কাটলেট

বিকালের নাস্তায় বারান্দায় বসে গরম গরম কাটলেট খেতে দারুণ লাগে 😋
এটা ফ্রোজেন করে রাখার যায়।
চিকেন কাটলেট
বিকালের নাস্তায় বারান্দায় বসে গরম গরম কাটলেট খেতে দারুণ লাগে 😋
এটা ফ্রোজেন করে রাখার যায়।
রান্নার নির্দেশ
- 1
চিকেন ছোট টুকরো করে কেটে ধুয়ে সয়া সস মেখে নিব।
একটা প্যানে তেল গরম করে রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু ভেজে সামান্য পানি দিব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, লবণ দিয়ে কসিয়ে নিব ।
এবার চিকেন গুলো দিয়ে কসিয়ে পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য ।
চিকেন প্রায় সিদ্ধ হয়ে এলে পিয়াঁজ কুঁচি দিয়ে তিন/চার মিনিট রান্না করে নিব । যেন চিকেনের গায়ে কোন পানি না থাকে।
পিয়াঁজ হাফ সিদ্ধ হয়। - 2
সিদ্ধ চিকেন, সিদ্ধ আলু,গরম মসলা গুঁড়া, কাঁচা মরিচ কুঁচি সব এক সাথে মেখে পছন্দ মতো সেপে কাটলেট বানিয়ে নিব।
- 3
একটা বোলে ডিম ভেঙ্গে সামান্য লবণ দিয়ে ফেটে নিব।
- 4
কাটলেট ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব।
- 5
প্যানে তেল গরম করে কাটলেট গুলো এপাশ ওপাশ করে উল্টে বাদামি করে ভেজে নিব।
- 6
গরম গরম সসের সাথে অনেক ইয়াম্মি লাগে।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি