পনির টিক্কা (paneer tikka recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
পনীর গুলো বড় বড় কিউব করে কেটে নিতে হবে। ক্যাপ্সিকাম ও পেঁয়াজ গুলো বড় বড় কিউব করে কেটে নিতে হবে। এখন একটা পাত্রে জল ঝরানো টক দই নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। তারপর তাতে সব মসলা আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, এরপর তাতে ক্যাপ্সিকাম কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, লাস্টে পনীর কিউব গুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এখন এটা ঢেকে 3 থেকে 4 ঘণ্টার জন্যে ফ্রিজে রেখে দিতে হবে।
- 2
3 থেকে 4 ঘণ্টা পর ওভেন টা প্রিহিট করে নিতে হবে 200 ডিগ্রি তাপমাত্রায় দুই দিকের রড অন করে 15 মিনিটের জন্যে। এই সময় পনীর ফ্রিজ থেকে বের করে বড় বড় স্টিক এর মধ্যে এক এক করে সবুজ ক্যাপ্সিকাম, পেঁয়াজ, পনীর, তারপর লাল ক্যাপ্সিকাম, পেঁয়াজ, পনীর, তারপর হলুদ ক্যাপ্সিকাম, পেঁয়াজ, পনীর ও পেঁয়াজ কুচি দিয়ে টিক্কা রেডি করে নিতে হবে। এখানে আমার 6 টি টিক্কা হয়েছে।
- 3
এবার বেকিং ট্রে বাটার পেপার রেখে তার উপর টিক্কা গুলো সাজিয়ে প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি তাপমাত্রায় উপরের র্যাকে ওয়ান সাইড রড অন করে 15 মিনিট এর জন্যে দিতে হবে। তারপর আবার উল্টে দিয়ে আরো 10 মিনিটের জন্যে দিতে হবে। তারপর আবার উল্টে দিয়ে আরো 10 মিনিটের জন্যে দিলেই রেডি পনীর টিক্কা।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (7)