কসুরি মেথি আলুর দম (kasuri methi aloor dum recipe in Bengali)

Sharmistha Paul @Sharmisthapaul
কসুরি মেথি আলুর দম (kasuri methi aloor dum recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 6 টা আলু কেটে অল্প সেদ্ধ করে নিলাম
- 2
এবার গ্যাসে আঁচ জ্বালিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে হালকা লাল করে আমি আলু ভেজে তুলে নিলাম
- 3
এবার ঐ ভাজা তেলের মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা 2 চামচ দিয়ে তার মধ্যে দেড় চামচ কাসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ অন্য মিষ্টি স্বাদ মত দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু গুলো দিয়ে দিলাম
- 4
এবার আলুগুলো মসলার সাথে ভাল করে মিশিয়ে দিয়ে তারমধ্যে হাফ কাপ জল দিলাম এবং ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলাম গ্যাসের আচ কমিয়ে,5 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম আলু মশলার সাথে সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে কসৌরি মেথি দিয়ে নামিয়ে রাখলাম এবার আমি গরম গরম লুচি সাথে সপ্তমী সকালের সবাইকে পরিবেশন করব
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15504138



মন্তব্যগুলি (2)