চীজ বার্স্ট বড়া (Cheese burst vada recipe in bengali)

#asr
গুজরাট ও মহারাষ্ট্রের একটি খুব প্রচলিত স্ট্রিটফুড একটু অন্যরকম করলাম। খুব অল্প উপকরণ দিয়ে একটি চটজলদি রান্না অষ্টমীর বিকেলে হলে মন্দ হবে না।
চীজ বার্স্ট বড়া (Cheese burst vada recipe in bengali)
#asr
গুজরাট ও মহারাষ্ট্রের একটি খুব প্রচলিত স্ট্রিটফুড একটু অন্যরকম করলাম। খুব অল্প উপকরণ দিয়ে একটি চটজলদি রান্না অষ্টমীর বিকেলে হলে মন্দ হবে না।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রাখতে হবে।
- 2
এবার একটি কড়াইয়ে দুই চামচ তেল গোটা সরষে মেথি মৌরি ও কারি পাতা ফিরণ দিয়ে তাতে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু নেড়ে সেদ্ধ আলু দিয়ে নিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হতে দিতে হবে।
- 3
এবার একটি পাত্রে বেসন ও হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারিটি না বেশি ঘন না বেশি পাতলা হবে।
- 4
এবার আলুর মিশ্রণটি গোল বলের মতন করে মাঝখানে চ্যাপ্টা করে গ্রেটের চিস পুরে আবার বল করে নিতে হবে।
- 5
এবার সব বলগুলো বেসনের মধ্যে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে।
- 6
গরম গরম চা ও ধনেপাতার চাটনি দিয়ে সার্ভে করুন
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)