চিকেন পাকোড়া (Chicken pakoda recipe in bengali)

চিকেন পাকোড়া (Chicken pakoda recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বোনলেস চিকেন টাকে ভালো ভাবে ধুয়ে ছোট করে কেটে নিতে হবে ।
- 2
এর পর বাঁধা কপি টা ঝিড়ি ঝিড়ি করে কেটে নিতে হবে আর গোটা আলু টাকে হাফ করে কেটে বাঁধা কপি আর আলু টা সেদ্ধ করে নিতে হবে।
- 3
এর পর একটা বাটিতে মাংস টা রেখে ওর মধ্যে ভিনিগার নুন হলুদ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি ভাজা মশলা ধনে গুঁড়ো সব একসাথে মিশিয়ে ম্যরিনেট করে রাখতে হবে। ৩০ মিনিটের জন্য।
- 4
এর পর একটা বাটিতে সেদ্ধ বাঁধা কপি আর সেদ্ধ আলু ভালো ভাবে মাখতে হবে ওর মধ্যে মধ্যে ম্যরিনেট করা চিকেন টা ঢেলে বেসন লঙ্কা কুচি কনফ্লাওয়ার দিয়ে ভালো ভাবে মিশিয়ে মাখতে হবে। এর পর গোল গোল করে বড়ার আকারে গড়ে নিতে হবে। একটা কড়া বসিয়ে সাদা তেল ঢেলে গরম করে পাকোড়া গুলো এক এক করে ছেড়ে গ্যাসের লোফ্রেমে চেপে চেপে ভেজে নিতে হবে দু পিঠ লাল হয়ে গেলে হয়ে এলে প্লেটে তুলে নামিয়ে টমেটো শশ চিলি সস আর শসা পেঁয়াজ দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি