পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল

এই প্রচন্ড গরমে পেট ঠান্ডা রাখে হালকা মসলাযুক্ত পেঁপের ঝোল।আমার বাসায় প্রায় ই আমি দেশি মুরগি দিয়ে পেঁপের ঝোল রান্না করি,এতে মাংসের প্রোটিন ও এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপের তরকারি শরীর খুব ঠান্ডা রাখে আর পেটের জন্য খুবই উপকারী।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিবো অনবরত নেড়ে। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলেই সামান্য পানি দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুড়া,জিরা বাটা,ও ধনে গুঁড়া দিয়ে মসলা টা কষিয়ে নিবো।মসলা টা কষে গেলে মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে চেয়ে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ১৫ মিনিট মাংস কষিয়ে নিবো।
- 2
মুরগির মাংস কষে গেলেই এর সাথে পছন্দ মতো কেটে নেয়া পেঁপের টুকরা গুলো দিয়ে আবারো নেড়েচেড়ে। পেঁপে টা ৫/৬ মিনিট কষিয়ে নিবো এবং পরিমাণ মতো কুসুষ গরম পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করবো আরো ১৫-২০ মিনিট। এসময় চুলার আঁচ মিডিয়াম থাকবে।
২০ মিনিট পর ঢাকনা তুলে হাই সিটে ৫ মিনিট রান্না করে নামিয়ে নিবো। - 3
সবশেষে গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবো আরামদায়ক কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি