ডালগোনা ক্যান্ডি (Dalgona candy recipe in Bengali)

#dalgonacandy
কি মজার জিনিস,so funny, ভীষণ মজা লাগবে বানানোর সময়,এটা দেখতে কিছুটা স্মাইলির মতো ,আর সেপ টা ও দেওয়া যায় নানান ধরনের।
ডালগোনা ক্যান্ডি (Dalgona candy recipe in Bengali)
#dalgonacandy
কি মজার জিনিস,so funny, ভীষণ মজা লাগবে বানানোর সময়,এটা দেখতে কিছুটা স্মাইলির মতো ,আর সেপ টা ও দেওয়া যায় নানান ধরনের।
রান্নার নির্দেশ
- 1
আমি স্টিলের একটি থালায় একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম,আপনারা অন্য রকম ভাবেও করতে পারেন,আর একটি স্টিলের হাতার মতো নিয়েছি কাজের সুবিধার জন্য।
- 2
আমি ছোটো হাতল দেওয়া পাতলা হাতাটির মধ্যে এক চা চামচ চিনি নিয়ে গ্যাস জ্বালিয়ে তাতে ধরেছি,অবশ্যই গ্যাস কমানো রাখতে হবে। ২০ সেকেন্ডের মতো নাড়াচাড়া করতে হবে,আমি এখানে টুথ পিক দিয়ে চিনি মেল্ট হওয়া পর্যন্ত নাড়া দিয়েছি।একদম মেল্ট হয়ে গেলে এক চিমটি সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
এরপর আমি স্টিলের থালায় তেল মাখিয়ে রাখা অংশে ঢেলে দিয়েছি,তারপর একই ভাবে পরের টা বানিয়ে ছি।আমার একটি রেডি করতে সময় লেগেছে ২০ সেকেন্ড।আর এক চা চামচ এ একটি বানিয়েছি।আমি ৬ টি বানিয়েছি।বন্ধুরা সবাই বানিয়ে ফেলুন ভিশন মজার আর বাড়িতে ছোটরা থাকলে যে কি মজা পাবে তা বলার অবকাশ রাখে না।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি