চীজ্ ভরা আলু কোফ্তা (cheese bhara aloo kofta recipe in bengali)

#JSR
আলুর কোফ্তা আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি। তবে এধরনের রেসিপি স্ন্যাকস্ হিসাবে দারুণ সমাদৃত।
চীজ্ ভরা আলু কোফ্তা (cheese bhara aloo kofta recipe in bengali)
#JSR
আলুর কোফ্তা আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি। তবে এধরনের রেসিপি স্ন্যাকস্ হিসাবে দারুণ সমাদৃত।
রান্নার নির্দেশ
- 1
আলু ও গাজর খোসা ছাড়িয়ে টুকরো করে, প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। এবার সমস্তটা মেখে নিলাম ধনে, জিরে ভাজা গুড়ো, নুন ও লঙ্কাগুড়ো দিয়ে। এবার ফ্রাইপ্যানে তেল দিলাম এক চামচ এক চিমটি গোটা জিরে ফোড়ন দিয়ে মাখা আলুর মিশ্রণটা দিয়ে কম আঁচে একটু নেড়ে শুকিয়ে নিলাম।
- 2
এবার ছোট লেচি কেটে তার মধ্যে চীজের টুকরো দিয়ে গোল করে কোফ্তার আকারে গড়ে নিলাম। সুজির উপর গড়িয়ে নিয়ে আধঘন্টা ফ্রিজে রেখে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিলাম কম আঁচে।
- 3
ভালো করে ঘুরিয়ে চারিদিক ভেজে তুলে নিলাম। গরম গরম সস আর স্যালাডের সঙ্গে পরিবেশন করলাম, এই মুখরোচক চীজ্ ভরা আলু কোফ্তা।
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (4)
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊