শশার আচার

শসা শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি।বিশেষ করে আমরা সালাডের জন্য যে শসা খেয়ে থাকি এই শসা প্রায় সবসময় ই আমাদের ফ্রিজেই থাকে।অনেকসময় দেখা যায় শসা গুলো ফ্রিজে থাকতে থাকতে একটু পানি পানি হয়ে নরম হয়ে যায় আর নাহলে শুকিয়ে ড্রাই হয়ে যায়।তাই এই অবস্থায় শসা দিয়ে সালাড কেনো কোনোকিছুই আর খাওয়া যায়না,কারণ এর ফ্রেশনেস বা তাজা ভাব টা নষ্ট হয়ে যায়।
তাই এই বাসি শসা গুলো ফেলে না দিয়ে তৈরি করে ফেলা যায় দারুন রিফ্রেশিং একটা আচার!
যা খুবই সুস্বাদু ও লোভনীয়।আর শরীরের জন্য অবশ্যই খুব উপকারী।
আজ তাই শেয়ার করছি বাসি শসা দিয়ে রিফ্রেশিং আচার!
ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে শসা ধুয়ে পানি ঝরিয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে ড্রাই করে নিবো। এবং পছন্দ মতো সেইপে কেটে স্লাইস করে নিবো।তবে বেশি পাতলা বা ভারী করে কাটা যাবেনা।
- 2
এরপর একটি হাড়ি তে প্রথমে ১কাপ পানি দিয়ে দিবো, এবং এর সাথে দেড় কাপ সিরকা বা ভিনেগার মিশিয়ে দিবো, এবং এর মধ্যে বাকি সব উপকরণ, অর্থাৎ হলুদ গুড়া,স্বাদ মতো লবণ, রসুনের কোয়া, কাঁচামরিচ ফালি ও শুকনো গোটা লাল মরিচ গুলো দিয়ে সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ২/৩ মিনিট পানি না ফুটিয়ে নিবো।
- 3
পানি ফুটে গেলে পানি টা নামিয়ে এই গরম ফুটানো পানি টাই কেটে রাখা শশার স্লাইসের মধ্যে ঢেলে দিবো, এবং কাঁটাচামচ দিয়ে শসা গুলোকে চেপে গুড়িয়ে দিবো।এভাবে কিছুক্ষণ রেখে দিবো,যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়।
- 4
পুরোপুরি ঠান্ডা হলে বয়ামে গেলে সংরক্ষণ করবো। এবং এয়ার টাইট বয়ামে রেখে মুখ বন্ধ করে ২/৩ দিন এমনি রেখে দিবো,২/৩ দিন পর এই আচার খাওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত হবে।
- 5
এই আচার ফ্রিজে রেখে ৭-১০ দিনখাওয়া যাবে।আর এটি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে,এতে অনেক রিফ্রেশিং লাগবে। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)