ঝাল ঝাল ডিম আলুর ঝোল।

ডিমের যে কোন পদ আমার ভীষণ ভালো লাগে ।আর যদি রান্নাটি হয় ঝাল ঝাল ডিমের ঝোল তাহলে তো আর কথাই নেই,নিমিষেই খাবার শেষ।নিয়ে এলাম ডিম দিয়ে তৈরী প্রিয় একটি পদ।
ঝাল ঝাল ডিম আলুর ঝোল।
ডিমের যে কোন পদ আমার ভীষণ ভালো লাগে ।আর যদি রান্নাটি হয় ঝাল ঝাল ডিমের ঝোল তাহলে তো আর কথাই নেই,নিমিষেই খাবার শেষ।নিয়ে এলাম ডিম দিয়ে তৈরী প্রিয় একটি পদ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর ডিমে সামান্য হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া ও লবণ মাখিয়ে নিতে হবে।
- 2
ফ্রাইপেনে অল্প তেল দিতে হবে। এরপর সিদ্ধ ডিমগুলো ফ্রাইপেনে হালকা করে ভেজে তুলে রাখতে হবে।
- 3
রান্নার হাঁড়িতে তেল দিয়ে তেজপাতা একটু ভেজে নিতে হবে।এরপর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেয়াজবাটা ভেজে তেল উঠে আসলে,এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো,ধনিয়া গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে মসলা কষিয়ে নিতে হবে।
- 4
মসলা কষিয়ে তেল উঠে আসলে এতে দুই কাপ পানি দিয়ে দিতে হবে। এরপর টুকরো করা আলু গুলো দিয়ে দিতে হবে ।আলু সিদ্ধ হওয়ার জন্য ২০ মিনিট ঢেকে রান্না করে নিতে হবে।
- 5
আলুসিদ্ধ হয়ে আসলে,এতে সিদ্ধ ডিম গুলো দিয়ে দু মিনিট রান্না করতে হবে। এরপর কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল ডিম আলুর ঝোল।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)