তিলের নারা দিয়ে ভাজা ও ভাপা পুলি পিঠা

তিলের নারা আমাদের নরসিংদী তে চর এলাকায় এবং কুমিল্লাতে প্রচলন বেশি,তবে আজকাল তিলের পিঠাপুলি খুব কমই খাওয়া হয়,এই চ্যালেন্জে আসতে গিয়ে আমি তৈরি করতে পেরেছি তিলের নারা দিয়ে ভাজা ও ভাজা দুই আইটেমেই তাই কুকপেড কে অনেক অনেক ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
পরিমানমত পানি ফুটিয়ে নিব সাথে লবণ দিয়ে,পানি সিদ্ধ হয়ে গেলে চালের গুরা দিয়ে নারতে থাকব ও নামিয়ে নিব
- 2
ভাল করে কাই মথে নিব,ভাল করে মথে ছোট বল বানিয়ে নিব,
- 3
একটি বল নিয়ে গুরি ছিটিয়ে মিডিয়াম পাতলা ও ছোট রুটি বানিয়ে নিব,তেমন ভারি বা পাতলা হবে না
- 4
তিলের নারা রুটির মাঝখানে রেখে রুটি ভাজ দিয়ে চাপ দিয়ে মুখ আটকে দিব ও ছোট ছোট বেনি পাকিয়ে নিব,এভাবে সবগুলো বানিয়ে নিব
- 5
পেন এ তেল গরম করে ডুবো তেল এ ছেরে দিব,একপাশ হলে উল্টিয়ে দিব দুইপাশ ভাল করে ভেজে নামিয়ে নিব
- 6
ভাপে করতে গেলে,পুলিগুলো বানিয়ে নিব,একটি বড় হারিতে পানি ফুটাব,তারউপর ছিদ্র চালনি দিয়ে পিঠাগুলো চালনিতে দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব,বেশি পিঠা একসাথে দিলে ভেংগে যায় তাই আমি অল্প করে দিয়ে ভাপিয়েছি,যেভাবে ম্যারা পিঠা ভাপ দেয়
সিদ্ব হয়ে গেলে 1 কাপ ঠান্ডা পানি ছিটিয়ে দিব পিঠাতে,এতে পিঠাগুলো যদি একটার সাথে একটা লেগে থাকে ছুটে যাবে,1 মিনিট চুলায় রেখে নামিয়ে প্লেটে ঢেলে দিব।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি