কালাই রুটি।

বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহি খাবার কালাই রুটি। এটি খেতে একদম ভিন্ন স্বাদের ,এবং বেশ মজার।আঞ্চলিক ভাষায় কথিত আছে,
" যাও যদি বন্ধু হাঁরগে বাড়ি যাইয়ো,
কালাই রুটির সাথে ধইন্যে পাতার চাটনি মজা করে খাইয়ো।
হাঁজি হাঁরগে বাড়ি যাইয়ো" ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কালাই আটা ও চালের আটা এক চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে খামির তৈরি করে নিতে হবে।
- 3
এরপর লেচি কেটে হাতে নিয়ে লেচি চেপ্টা করে,হাতে চেপে চেপে রুটির আকার তৈরী করে নিতে হবে।চাইলে পিড়ি-বেলন এর সাহায্যে ও রুটি বেলে নেয়া যায়।এক্ষেত্রে রুটি ভাজার আগে এক্সট্রা আটা রুটি থেকে ঝেড়ে নিতে হবে।
- 4
এরপর লোহার ভারি কড়াই বা মিটির খোলা চুলায় বসিয়ে গরম করে নিতে হবে।এরপর রুটি দিয়ে অল্প আঁচে সময় নিয়ে দুপাশ লাল করে সেঁকে নিতে হবে।
- 5
মজাদার কালাই রুটি উপভোগ করুন ধনেপাতার চাটনি,বেগুন ভর্তা কিমবা যেকোন ঝাল তরকারীর সঙ্গে।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (12)