ডেলিস নাসি গরেং 🍚

প্রথমবার ট্রাই করেছি! যদিও সব উপাদান ছিল না কিন্তু টুইস্ট এন্ড টার্ন করে নিয়েছি! তাই বলা যায় আমার স্টাইলে বানানো নাসি গরেং
ডেলিস নাসি গরেং 🍚
প্রথমবার ট্রাই করেছি! যদিও সব উপাদান ছিল না কিন্তু টুইস্ট এন্ড টার্ন করে নিয়েছি! তাই বলা যায় আমার স্টাইলে বানানো নাসি গরেং
রান্নার নির্দেশ
- 1
সুইট ডার্ক সয়া সস বানাতে সয়া সস ব্রাউন সুগার দিয়ে মিক্স করে নিন। একটু গরম করে নিলে তাড়াতাড়ি মিক্স হবে।
- 2
স্রিম্প পেস্ট বানাতে স্রিম্প ভালো করে সিদ্ধ করে ব্লেনড করে নিয়েছি। সিদ্ধ করার সময়ের ষ্টক পরে আমরা ষ্টক হিএসেবে ব্যবহার করবো তাই তা না ফেলে দিয়ে সাইডে রাখুন।
- 3
প্রথমে প্যানে তেল গরম করে তাতে রসুন মরিচগুলো দিয়ে নাড়বো।
- 4
এবার বাধাকপি ও পেয়াজ দিয়ে নাড়বো। লবণ দিব ও ভাজা ভাজা ও নরম হয়ে এলে এবার স্রিম্প পেস্ট দিয়ে দেবো। লাগলে আরও তেল দিয়ে নেবো।
- 5
এবার আপনার ভাত/কুকড রাইস ঢেলে দেবো। এরপর সাইডে রাখা সুইট ডার্ক সয়া সস ও লাইট সয়া সস একসাথে মিশিয়ে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করবো। পুরো সময় তেই স্টার ফ্রাই করতে থাকবেন যাতে ভাজা ভাজা হয়।
- 6
এবার চিকেন/ স্রিম্প ষ্টক ঢেলে দেবো। এবং আরও নাড়বো। সবশেষে কালার তা কেমন ব্রাউন হয়ে আসে।
- 7
এবার নামিয়ে ক্রিস্পি ফ্রাইড এগের সাথে পরিবেশন করুন! একটু লেবু ও চিলি পেস্ট এর সাথে দারুন লাগে!
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি