পোচড আপেল সন্দেশ" (Poched apple sandesh recipe in Bengali)

#DRC1
#week1
কালীপূজা / দীপাবলি/ ভাইফোঁটা স্পেশাল
আমি এখানে কালীপূজা ,ভাইফোঁটা উপলক্ষে@ Neha Deepak Shah এর অনুপ্রেরণায় পোচড আপেল দিয়ে ছানার সন্দেশ বানিয়েছি | আপেল গোল চাকা স্লাইস করে কেটে চিনির সিরায় ভাপিয়ে তার উপর বাড়িতে তৈরী ছানা চিনি দিয়ে ম্যাশ করে এলাচ গুড়া দিয়ে মেখে আপেল ভাপার উপর গোল করে বসিয়েছি | উপর দিয়ে কেশর ,গোলাপ পাপড়ি, পেস্তা ,চকোচিপস ,চেরী কুচি, সিলভার বল ,আমন্ডকুচি বসিয়ে সাজিয়েছি | প্লেটিং এ স্থলপদ্মর পাপড়ি ছড়িয়ে রেসিপিতে নূতনত্ব আনার চেষ্টা করেছি | ভাইফোঁটায় ভাইদের এভাবে সাজিয়ে দিলে তারা খুবই খুশি হবে | তো দেরী কেন ,আজই করে ফেলো এই রেসিপিটি |সবাইকে শুভ দীপাবলি ,ভাইফোঁটার শুভেচ্ছা জানাই |

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিনির সিরা তৈরী করতে হবে | ১ কাপ চিনি ১+১/২ কাপ জল দিয়ে সিরা বানাতে হবে | লেবুর ২টি পাতলা স্লাইস ঐ সিরায় ফেলেদিতে হবে | ৫/৬ টি এলাচ ঐ রসে দিতে হবে |
- 2
আপেল ধুয়ে গোল চাকা করে কেটে মাঝে ছোট গর্ত করে নিতে হবে, যাতে একটা রিং এর মত লাগে | আপেলের উপর একটু লেবুর টুকরা বুলিয়ে নিতে হবে | তারপর রস ফুটে উঠলে তাতে ঐ আপেল গুলি পোচড করতে হবে ৫ মিনিট| তারপর আপেলের রং পরিবর্তন হয়ে এলে সেটি সরিয়ে রাখতে হবে |
- 3
সন্দেশ বানাতে ঘরে তৈরী ছানা জল ঝরিয়ে হাতের চেটো দিয়ে ভাল মত ম্যাশ করতে হবে | এটি বেশী শুকনো হবেনা | দরকারে সামান্য দুধ মেলাতে হবে| এবার তাতে ১ চা চামচ পাউডার সুগার মেশাতে হবে | ইচ্ছে হলে গোলাপজল দেওয়া যাবে | ১ চা চামচ এলাচ গুড়া মেশাতে হবে |ছানাটা সামান্য নরম থাকবে |
- 4
এবার একটা প্লেটে পোচড আপেল গুলো নিয়ে,ছ্যানা মাখা রাউন্ড করে বিছিয়ে দিতে হবে ৷উপর দিয়ে কেশর,গোলাপের শুকানো পাপড়ি, পেস্তা কুচি,আমন্ড কুচি,চেরী,চকোচিপস, সিলভার বল দিয়ে ডিজাইন করে দিতে হবে |
- 5
এবার ট্রেতে নিয়ে চার দিকে স্থলপদ্মের পাপড়ি ছড়িয়ে উপরে পোচড আপেল সন্দেশ পরিবেশন করতে হবে | এমন একটা স্বাস্থ্যকর অথচ মন মুগ্ধকর সন্দেশ পেলে ভাইফোঁটায় ভায়েরা ভীষণ খুশি হবে | তার সাথে বাড়ির অন্যান্যরাও বেশ আনন্দ পাবে | তো হয়ে যাক বন্ধুরা আজই...।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)