দুধ মালাই পুলিপিঠা

#Winter festival এত দারুল ছিল দুধমালাই,প্রথম বার করেছিলাম ভাবিনি এত মজা হবে,উপরের দুধের সর ভেতরে দুধ নারকেলের পুর জাস্ট অসাধারন ছিল।
দুধ মালাই পুলিপিঠা
#Winter festival এত দারুল ছিল দুধমালাই,প্রথম বার করেছিলাম ভাবিনি এত মজা হবে,উপরের দুধের সর ভেতরে দুধ নারকেলের পুর জাস্ট অসাধারন ছিল।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মালাই করে নিব দুধে এলাচ,দারচিনি,তেজপাতা দিয়ে ফুটিয়ে দের কেজি দুধ 1 কেজির থেকে কমিয়ে নিব
- 2
গুড় ভেংগে 1/4 কাপ পানিতে ফুটিয়ে নিব ভাল করে,এখন দুধের মধ্যে গুরের পানি ছেকে দিয়ে দিব,গুরটা সিদ্ধ করে দিলে দুধ বসে যাবার ভয় থাকেনা,বলক উঠিয়ে চুলা অফ করে দিব
- 3
এবার পুরের সব উপকরন হারিতে নিয়ে জ্বাল করে পানি শুকিয়ে নামিয়ে রাখব
- 4
রুটির জন্য তালটা হারিতে নিয়ে ভাল করে ফুটিয়ে দুধ দিয়ে ফুটিয়ে নিব,তাল আমার ফ্রিজ এ ছিল বলে করেছি,আপনার ইচ্ছে না হলে তাল বাদ দিয়ে নরমাল পানি দিয়েও গোলা করে নিতে পারেন,দুধের পরিবর্তে পানি ও দিতে পারেল লবণ দিয়ে দিব,চালের গুরিটা দিয়ে সাথে সাথে নেরে মিশিয়ে চুলা থেকে নামিয়ে হাতে ভাল করে মথে নিব
- 5
খামির থেকে লেচি কেটে ছোট রুটি বানিয়ে পুর ভরে মুখ আটকে দিব
- 6
মালাইয়ের দুধটা আবারো চুলায় বসিয়ে বলক উঠিয়ে নিয়ে পিঠাগুলো দিয়ে দিব
- 7
দেয়ার পর সাথে সাথে কাঠি দিয়ে নারবেন না,এতে ভেংগে যাবে,হারিটা ধরে ঘুরিয়ে দিলাম,যখন পিঠাগুলো সিদ্ধ হবে তখন দুধের উপরে ভেসে উঠবে তখন পিঠাগুলো উল্টিয়ে দিব
- 8
আধা ঘন্টার মত জ্বাল দিয়ে পছন্দমত ঝোল রেখে নামিয়ে 4-5 ঘন্টা রেস্ট দিলাম
- 9
তারপর পরিবেশন করুন মজার মালাই পুলি পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি