রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালটিকে ভালো করে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে পানি থেকে তুলে শুকনা করে তার পরে আধা গুঁড়ো করে নিতে হবে। এরপর একটি কড়াইতে দুধ নিয়ে চুলার জ্বাল মিডিয়ামে রেখে ফুটতে দিতে হবে। দুধ ফুটে উঠলে এরমধ্যে এলাচ দারচিনি ও তেজপাতা আর জাফরান দিয়ে ১৫-২০ মিনিট ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে। এসময় কিছুক্ষণ পরপর দুধ নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
- 2
১৫-২০ মিনিট পরে গুঁড়ো করে রাখা চালগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না দুধটি আবার ফুটে উঠে। চাল দেওয়ার পরে দুধটি হালকা ঘন হয়ে এলে এর মধ্যে চিনি ও লবণ দিয়ে দিতে হবে। চিনি দিয়ে আবার ভাল করে নাড়তে থাকতে হবে।
- 3
৫ মিনিট পর ১ চা চামচ ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নামিয়ে ফেলুন ফিরনি। গরম অবস্থাতে বাটিতে ঢেলে উপর দিয়ে কিসমিস ও বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি