Cookpad BangladeshCookpad Bangladesh
অতিথি
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ঢাকাইয়া পাক্বি বিরিয়ানি
রেসিপিটি পরে খুজে পেতে সেভ করুন।
  • কুকস্ন্যাপ যোগ করুন
  • Add to folders
  • প্রিন্ট
  • শেয়ার
    • কপি করা হয়েছে
    • ইমেইল
    • ফেসবুক
    • পিন করুন
    • টুইটার
  • রেসিপির অভিযোগ করুন
  • See report
  • Edit recipe
  • ডিলিট করুন
Cookpad BangladeshCookpad Bangladesh
ঢাকাইয়া পাক্বি বিরিয়ানি রেসিপির প্রধান ছবি

ঢাকাইয়া পাক্বি বিরিয়ানি

Tasnuva lslam Tithi
Tasnuva lslam Tithi @Tasnuva28
Bangladesh

বাংলাদেশের রাজধানী ঢাকা,যার আদিম নাম জাহাঙ্গীর নগর।
যা কিনা এখন পুরোনো ঢাকা হিসেবে প্রচলিত।অনেক অনেক যুগ আগে থেকেই এই পুরোনো ঢাকার নানারকম ঐতিহ্য বহনকারী খাবার দেশে বিদেশে মানুষের মনে জায়গা করে নিয়েছে, বাংলাদেশ এর নাম উজ্জ্বল হয়েছে বিদেশে।সেই রকম একটি বিখ্যাত খাবার হলে পুরানো ঢাকার পাক্বি বিরিয়ানি।একে সবাই ঢাকাইয়া পাক্বি ও বলে!
এটি সাধারণত খাসির মাংস দিয়ে করা হয়,তবে গরুর মাংস দিয়ে ও এই বিরিয়ানি রান্না করা যায়।
অসাধারণ স্বাদের জনপ্রিয় এই বিরিয়ানি রেসিপি টি আজ শেয়ার করবো আশাকরি সবার ভালো লাগবে।
ধন্যবাদ।

আরও পড়ুন

সেভ হয়েছে
রেসিপিটি পরে খুজে পেতে সেভ করুন।
Edit recipe
See report
Add to folders
কুকস্ন্যাপ যোগ করুনকুকস্ন্যাপ যোগ করুন
শেয়ারশেয়ার
  • কপি করা হয়েছে
  • ইমেইল
  • ফেসবুক
  • পিন করুন
  • টুইটার
প্রিন্টপ্রিন্ট
  • প্রিন্টপ্রিন্ট
  • কুকস্ন্যাপ যোগ করুনকুকস্ন্যাপ যোগ করুন
  • রেসিপির অভিযোগ করুন
  • See report
  • ডিলিট করুন
শেয়ার
  • কপি করা হয়েছে
  • ইমেইল
  • ফেসবুক
  • পিন করুন
  • টুইটার
রেসিপিটি পরে খুজে পেতে সেভ করুন।
  • কুকস্ন্যাপ যোগ করুন
  • Add to folders
  • প্রিন্ট
  • রেসিপির অভিযোগ করুন
  • See report
  • Edit recipe
  • ডিলিট করুন

উপাদানগুলি

১ঘন্টা :২৫ মি:
৬ জনের জন্য
  1. ১.৫ কেজি খাসির মাংস
  2. ১.৫ টে চামচ আদা বাটা
  3. ১.৫ টে চামচ রসুন বাটা
  4. স্বাদ মতো লবণ
  5. ১কাপ টকদই
  6. ১টে চামচ লাল মরিচের গুঁড়া
  7. ১টে চামচ ধনিয়া গুড়া
  8. ১কেজি বাসমতি চাল
  9. ২কাপ হালকা গরম দুধ
  10. ১/২ টে চামচ জাফরান
  11. ৬/৭ টা লবঙ্গ
  12. ১/২ টে চামচ শাহী জিরা
  13. ১টুকরো জয়ত্রী
  14. ১০ টা সবুজ এলাচ
  15. ২টা কালো এলাচ
  16. ৩/৪ টুকরা দারুচিনি
  17. ৪টা তেজপাতা
  18. ১চা চামচ কাবাব চিনি
  19. ১চা চামচ আস্ত কালো গোলমরিচ
  20. ১.৫ কাপ সয়াবিন তেল
  21. ১.৫ কাপ পেঁয়াজ কুচি
  22. ১/২ কেজি আলু
  23. ৫/৬ টা কাঁচামরিচ ফালি
  24. সামান্যকমলা ফুড কালার
  25. ১টে চামচ গরম মসলা গুঁড়া
  26. ১/২ টে চামচ ভাজা জিরার গুঁড়া
  27. ১/২টে চামচ চিনি
  28. ৫/৬ টা আলুবোখরা
  29. ১কাপ পেঁয়াজ বেরেস্তা
  30. ১/২টে চামচ আস্ত শাহী জিরা
  31. ২টে চামচ ঘি
  32. ১টে চামচ গোলাপ জল
  33. ১টে চামচ কেওড়া জল
  34. পরিমাণ মতো পানি
Cookpad Bangladesh কুকপ্যাড অ্যাপে খুলুন
সেভ হয়েছে
রেসিপিটি পরে খুজে পেতে সেভ করুন।

রান্নার নির্দেশ

১ঘন্টা :২৫ মি:
  1. 1

    প্রথমে মাংস ম্যারিনেট করে নিবো, সেজন্য একটি বোলে দেড় কেজি হাড় চর্বি সহ খাসির মাংসের সাথে পরিমাণ অনুযায়ী আদা বাটা, রসুন বাটা,স্বাদ মতো লবণ, ধনিয়া গুড়া,লাল মরিচের গুঁড়া ও টকদই (আগে থেকে ফেটিয়ে নেয়া) একসাথে সব কিছু ভালো করে মেখে নিবো যাতে মাংসের ভিতরে ভিতরে মসলা ঢুকে যায়। এবং ম্যারিনেট করে মাংস রেখে দিবো প্রায় ২০ মিনিট।

  2. 2

    অন্যদিকে দেড় কেজি খাসির মাংসের জন্য ১ কেজি বাসমতি চাল ই পারফেক্ট।এখন ১ কেজি বাসমতি চাল পর্যাপ্ত নরমাল টেম্পারেচারের পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় ৩০ মিনিট।
    এতে রান্নার পর বিরিয়ানি অনেক ঝরঝরে হয়। এবং ৩০ মিনিট পর চাল গুলো একটা চালনি তে ঢেলে পানি ঝরিয়ে নিবো ভালো করে।

  3. 3

    অন্যদিকে ১ কাপ তরল দুধ এর সাথে ১/২ চা চামচ জাফরান গুলিয়ে রেখে দিবো।

  4. 4

    এবারে একটি হাড়ি তে ১কাপ সয়াবিন তেল গরম করে তাতে পরিমাণ অনুযায়ী তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, কালো এলাচ, সবুজ এলাচ,কালো গোলমরিচ,আস্ত শাহী জিরা, জয়ত্রী দিয়ে ২০ সেকেন্ড একটু নেড়ে ফোরণ দিবো এবং ১ ট্কাপ পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে বেরেস্তার মতো একটু ব্রাউন করে ভেজে নিবো। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলেই ম্যারিনেট করে রাখা খাসির মাংস টা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংস কষিয়ে নিবো।মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে নিবো।

  5. 5

    এদিকে বিরিয়ানি তে দেয়ার জন্য ১/২ কেজি আলু কে বড় বড় টুকরা করে কেটে এর সাথে স্বাদ মতো লবণ ও সামান্য কমলা ফুড কালার মাখিয়ে রেখে দিবো ১০ মিনিট। এবং ১০ মিনিট পর আলু গুলো একটি প্যানে সামান্য তেলে একটু ভেজে নিবো।

  6. 6

    এদিকে মাংস মোটামুটি কষে গেলে এর মধ্যে ১কাপ কুসুম গরম দুধ ও ৫/৬ টা কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাংস রান্না করবো আরো কিছুক্ষণ। দুধের পরিবর্তে চাইলে গরম পানি ও ব্যবহার করা যাবে।

  7. 7

    এবারে মাংসের ঢাকনা তুলে দিয়ে দিবো পরিমাণ অনুযায়ী গরম মসলা গুঁড়া,ভাজা জিরার গুঁড়া,চিনি,ও ৫/৬ টা আলুবোখরা দিয়ে মাংস নেড়েচেড়ে নিবো বেশ কিছুক্ষণ,ঢাকনা ছাড়া,এতে মাংসের পানি শুকিয়ে মাংস মাখামাখা হয়ে এলে চুলা বন্ধ করে দিয়ে মাংসের উপর ভেজে রাখা আলু গুলো দিয়ে লেয়ার তৈরি করে নিবো এবং এর উপর ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তা একটু গুঁড়া গুঁড়া করে দিয়ে দিবো। এবং আস্থ কিছু কাঁচামরিচ দিয়ে দিবো।ঢাকনা দিয়ে হাড়ি টা রেখে দিবো চুলার উপরেই।

  8. 8

    অন্যদিকে আরেকটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিবো,সাথে দিবো ১টে চামচ সয়াবিন তেল,১/২ চা চামচ শাহী জিরা ও স্বাদ মতো লবণ দিয়ে পানি ফুটিয়ে এর মধ্যে ছেঁকে রাখা বাসমতি চাল দিয়ে মিডিয়াম আঁচে চাল সিদ্ধ করে নিবো প্রায় ৮০ ভাগ।এরপর একটা ছাঁকনি তে চালের পানি ঝরিয়ে নিয়ে চুলার উপর রাখা মাংসের হাড়ির উপরের লেয়ারে রান্না করা চাল বিছিয়ে দিবো সুন্দর ও সমান ভাবে।

  9. 9

    এবারে চালে বিছানো হয়ে গেলে এর উপর দিয়ে দিবো আগে থেকে গুলিয়ে রাখা জাফরান ভেজানো তরল দুধ ও পরিমাণ অনুযায়ী গোলাপ জল, কেওড়া জল,ঘি ও ২ টে চামচ বেরেস্তা। সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে হাড়ির নিচে একটা তাওয়া বসিয়ে লো মিডিয়াম আঁচে বিরিয়ানি দমে রাখবো প্রায় ২০-২৫ মিনিট।

    ঢাকাইয়া পাক্বি বিরিয়ানি রেসিপির ধাপ 9 ছবি
  10. 10

    ব্যাস ২০-২৫ মিনিট পর চুলা বন্ধ করে ঢাকনা তুলে দেখবো অসাধারণ সুন্দর একটি এ্যারোমা বেড় হচ্ছে ।এরপর হাড়ির একপাশ থেকে আলতো ভাবে বিরিয়ানি চাল,আলু ও মাংস টা মিক্সড করে নিবো,তাতে কোনোকিছু ভেঙে না যায়।এবং পরিবেশন পাত্রে গরম গরম পরিবেশন করবো অসাধারণ স্বাদের ঢাকাই ঐতিহ্যবাহী মাটন পাক্বি বিরিয়ানি।
    ধন্যবাদ।

    ঢাকাইয়া পাক্বি বিরিয়ানি রেসিপির ধাপ 10 ছবি
সেভ হয়েছে
রেসিপিটি পরে খুজে পেতে সেভ করুন।
Edit recipe
See report
Add to folders
কুকস্ন্যাপ যোগ করুনকুকস্ন্যাপ যোগ করুন
শেয়ারশেয়ার
  • কপি করা হয়েছে
  • ইমেইল
  • ফেসবুক
  • পিন করুন
  • টুইটার
প্রিন্টপ্রিন্ট
  • প্রিন্টপ্রিন্ট
  • কুকস্ন্যাপ যোগ করুনকুকস্ন্যাপ যোগ করুন
  • রেসিপির অভিযোগ করুন
  • See report
  • ডিলিট করুন

কুকস্ন্যাপগুলি

সেভ হয়েছে
রেসিপিটি পরে খুজে পেতে সেভ করুন।
  • কুকস্ন্যাপ যোগ করুন
  • Add to folders
  • প্রিন্ট
  • শেয়ার
    • কপি করা হয়েছে
    • ইমেইল
    • ফেসবুক
    • পিন করুন
    • টুইটার
  • রেসিপির অভিযোগ করুন
  • See report
  • Edit recipe
  • ডিলিট করুন

কপি করা হয়েছে

Tasnuva lslam Tithi
Tasnuva lslam Tithi @Tasnuva28
24 নভেম্বর 2021 18:57 এ
Bangladesh
Cooking is one of my favorite hobby's,love to cook,love to click food photogrphs and love to share my recipes with an amazing platform Bangladesh Cookpad.
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli
25 নভেম্বর 2021 09:19
দারুন নাম
অতিথি
একটি মন্তব্য যোগ করুন
0/0

Similar Recipes

More Recipes

  1. Mango yogurt shake
  2. 3 mash special
  3. পহেলা বৈশাখের বিশেষ ইলিশ মাছের রেসিপি
  4. আলু ও পেঁপে দিয়ে পাঙ্গাশ মাছের রেসিপি
  5. আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল
  1. মাংসের পিঠালি
  2. ফুলকপি পরোটা
  3. ঘি এ ভাজা সুজির হালুয়া
  4. চিকেন সটাফিং বান
  5. টেস্টি সফট চকলেট প্যানকেক  🤎
  1. ডালের বড়ি দিয়ে নলা মাছ
  2. ফুলকপি পরোটা
  3. মাংসের পিঠালি
  4. ফুলকপির ডাটা চচ্চড়ি
https://cookpad.wasmer.app/bd/recipes/15715700
Cookpad Bangladesh কুকপ্যাড অ্যাপে খুলুন

আমাদের সম্পর্কে

কুকপ্যাডে আমাদের উদ্দেশ্য হল প্রতিদিনের রান্না করুন মজাদার ও আনন্দময়!, কারন আমরা বিশ্বাস করি রান্না হল মানুষের , কম্যুনিটির এবং এই পৃথিবীর জন্য আনন্দময় ও সুস্থ জীবনের চাবিকাঠি ।আমরা পৃথিবী জুড়ে সব হোমকুকদের ক্ষমতাশালী করেছি একে অপরকে সাহায্য করুন রান্নার টিপস ও রেসিপি শেয়ার করার মাধ্যমে ।

কুকপ্যাড কম্যুনিটি

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 সব দেখুন

আরও জানুন

কর্মজীবন ফিডব্যাক ব্যবহারের নিয়মাবলী Community Guidelines গোপনীয়তা নীতি সচরাচর জিজ্ঞাস্য (FAQ)

আমাদের অ্যাপ ডাউনলোড করুন

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
কপিরাইট © Cookpad Inc. সব অধিকার সংরক্ষিত
close