রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো কে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে নুন দিয়ে 10মিনিট ফোটাতে হবে।
- 2
10 মিনিট পর নামিয়ে জল ঝরিয়ে ঠাণ্ডা করতে হবে মাছ গুলোকে।
- 3
ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিতে হবে। টুকরো আলু গুলোকে ধুয়ে নিয়ে 10মিনিট নুন দিয়ে ফোটাতে হবে। জল ঝরিয়ে নিতে হবে।
- 4
পোস্ত টা বেটে নিতে হবে।
- 5
নারকেল টাও কুড়িয়ে বেটে নিতে হবে।
- 6
একটা মিক্সিংবোল নিয়ে তাতে একে একে সমস্ত উপকরণ নিয়ে নুন আর লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নিতে হবে।
- 7
ফ্রাইংপান গরম করে চিংড়ি আলুর পুরো মিশ্রণ টাকে ঢেলে ভালো করে নেড়ে 1 ওই আলু সেদ্ধর জল টা ঢেলে দিতে হবে। ফুটতে দিতে হবে। একটু শুকনো শুকনো হবে।
- 8
ঝুরঝুরে মতন হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
- 9
বিনা তেলে চিংড়ি পোস্ত।।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15718147






















মন্তব্যগুলি