মসুর ডাল ভুনা (masoor dal bhuna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মুসুরির ডাল ভালো করে ধুয়ে 1/2ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি 1মিনিট ভেজে নিয়ে রসুনকুচি দিয়ে আবার ভালো করে ভেজে আদারসুনবাটা দিয়ে কাচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিতে হবে। এবার সকল গুড়োমশলা দিয়ে কষিয়ে টমেটো কুচি দিতে হবে।এবার নুন দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে টমেটো নরম হতে দিতে হবে।
- 3
মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজানো ডাল দিয়ে ভালো করে 5মিনিট কষিয়ে তাতে জল দিয়ে দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে জল প্রায় টেনে আসলে গরমমশলা দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ধনেপাতাকুচি ছড়িয়ে দিলে তৈরী ডালভুনা।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15775706




মন্তব্যগুলি