দেশি স্বাদে ডিম ভুনা

ভীষণ প্রিয় ডিম ভুনা ।অতি সাধারণ দেশি স্বাদের সহজ এই ডিম ভুনা হলে আমার দিন টা ঈদ হয়ে যায়!
দেশি স্বাদে ডিম ভুনা
ভীষণ প্রিয় ডিম ভুনা ।অতি সাধারণ দেশি স্বাদের সহজ এই ডিম ভুনা হলে আমার দিন টা ঈদ হয়ে যায়!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চারটা ডিম সিদ্ধ করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিবো। এবং সামান্য লবণ ও হলুদ গুড়া মাখিয়ে সামান্য তেলে একটু ভেজে নিবো।
- 2
এবারে আরেকটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে নরম করে ভেজে নিবো এবং সামান্য পানি দিয়ে এতে সব রকমের বাটা ও গুঁড়া মসলা দিয়ে মসলা টা কষিয়ে নিবো। এবং মসলা তেল ছাড়লে এর মধ্যে ভেজে রাখা সিদ্ধ ডিম গুলো দিয়ে নেড়ে, এর সাথে তেজপাতা, দারুচিনি এলাচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ডিম কষিয়ে নিবো।
- 3
ডিম কষে গেলে সামান্য পানি দিয়ে আবারো সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে কাঁচামরিচ ফালি ছড়িয়েদিয়ে ঢাকনা দিয়ে ৫/৬ মিনিট মিডিয়াম আঁচে রেখে নামিয়ে নিবো। মাখামাখা হলেই এই ডিম ভুনা অসাধারণ লাগে।
- 4
সবশেষে,সাদা ভাত,পোলাও,খিচুড়ি বা রুটির সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের এই দেশী স্বাদে ডিম ভুনা।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি