দেশি স্টাইলে বাঁধাকপির ঘন্ট

শীতকালীন এই সবজি আমার খুব পছন্দের।আজকে রান্না করলাম টমেটো, কাঁচামরিচ,ও ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপির ঘন্ট।
দেশি স্টাইলে বাঁধাকপির ঘন্ট
শীতকালীন এই সবজি আমার খুব পছন্দের।আজকে রান্না করলাম টমেটো, কাঁচামরিচ,ও ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপির ঘন্ট।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা নেড়ে নরম করে এর সাথে সামান্য পানি দিয়ে দিবো, এবং রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুড়া,লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মসলা টা কষিয়ে নিবো।
- 2
মসলা কষে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাঁধাকপি কুচি দিয়ে নেড়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে নিবো, এবং টমেটোর টুকরা ও কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করবো ১০-১৫ মিনিট।
- 3
১৫ মিনিট পর ঢাকনা তুলে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ৫ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করবো অসাধারণ স্বাদের দেশী স্টাইলে বাঁধাকপির ঘন্ট।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি