রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারকেল কোড়া ও পাটালি গুড় দিয়ে ও এলাচ গুঁড়ো দিয়ে নারকেলের ছই তৈরী করতে হবে। এরপর কড়াই গরম করে মিডিয়াম ফ্লেমে চালের গুঁড়ো নাড়াচাড়া করতে হবে ২ মিনিট। তারপর চালের গুঁড়ো আলাদা করে রেখে দিতে হবে।
- 2
এরপর ৩ ছোট কাপ জল কড়াইতে ফুটিয়ে তাতে খেঁজুরের পাটালি দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিয়ে, এবার চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডো তৈরী করতে হবে।
- 3
এরপর ডো ঠান্ডা হলে সেটা থেকে লেচি কেটে হাতের তালু দিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে তাতে নারকেলের ছই ভরে পিঠে পুলির আকারে গড়ে নিতে হবে।
- 4
এরপর কড়াইতে তেল ও ঘি গরম করে মিডিয়াম ফ্লেমে পিঠে গুলো ভেজে নিতে হবে। এরপর খেঁজুরের ঝোলা গুড়ে ডুবিয়ে দিতে হবে।
- 5
এরপর ওপরে পেস্তাবাদাম ও চেরি ফল কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে "মুখশলা পিঠে"। এই পিঠে বাংলাদেশের টাঙ্গাইল প্রসিদ্ধ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15812481
















মন্তব্যগুলি