ডার্কচকলেট (Dark chocolate recipe in Bengali)

Mausumi Sinha @cook_16028915
ডার্কচকলেট (Dark chocolate recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্যাসে একটা বড় পাত্রে জল দিয়ে বসিয়ে ফুটতে দিতে হবে। তারমধ্যে আর একটা বাটি এমনভাবে বসাতে হবে যাতে ওরমধ্যে জল না ঢুকতে পারে।
- 2
ঐ বাটিতে প্রথমে তেল দিতে হবে।তেল গরম হলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দুধ দিতে হবে
- 3
আর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা না হতে পারে।এরপর কোকো পাউডার দিয়ে আরো ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই চকলেটের মিশ্রণ রেডি।
- 4
এবার মোল্ডে ঢেলে ফ্রিজে জমতে দিতে হবে।জমে গেলেই রেডি ডার্ক চকোলেট। এবার স্টোর করার জন্য বা কাউকে উপহার দিতে হলে সুন্দর করে মোড়কে মুড়িয়ে দিতে হবে।যাতে উপহার পেয়ে খুশি হয়।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15835853






মন্তব্যগুলি (3)