জিলিপি (jilipi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি বাটিতে ময়দা নিয়ে তাতে টকদই মিশিয়ে পরিমানমতো জল দিয়ে 5মিনিট ফেটিয়ে একটি ঘন ব্যাটার বানিয়ে 15মিনিট রেস্টে রাখতে হবে। এই সময় একটি প্যানে চিনি আর জল মিশিয়ে ফুটতে দিতে হবে।এতে একটু ফুডকালার আর লেবুর রস মিশিয়ে দিতে হবে। সিরা একটু আঠালো হলে ফ্লেম বন্ধ করে দিতে হবে।
- 2
এবার ব্যাটারে চালেরগুড়ো আর বেকিংপাওডার মিশিয়ে প্রয়োজনমতো জল দিয়ে পাতলা ব্যাটার বানিয়ে এতে সামান্য লেবুর রস মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 3
একটি চ্যাটালো পাত্রে পরিমান মতো তেল দিয়ে গরম করে নিতে হবে।একটি পাইপিং ব্যাগে ব্যাটার ঢেলে কড়াইতে জিলিপির সেপে ছেড়ে ভেজে নিতে হবে। ভাজা হলে হাল্কা গরম সিরায় ডুবিয়ে 5-7সেকেন্ড রেখে অতিরিক্ত সিরা ছেঁকে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15866165




মন্তব্যগুলি