চকলেট কেক(chocolate cake recipe in Bengali)

#FFW
চকলেট হোক বা চকলেট কেক ছোট বড় সবার পছন্দের। তাই আমার ভালোবাসা জানানোর জন্য আমি আমার বাড়ির জন্য এটা বানালাম।
চকলেট কেক(chocolate cake recipe in Bengali)
#FFW
চকলেট হোক বা চকলেট কেক ছোট বড় সবার পছন্দের। তাই আমার ভালোবাসা জানানোর জন্য আমি আমার বাড়ির জন্য এটা বানালাম।
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে চিনি গুঁড়ো করে নিলাম তাতে দই মাখন মিশিয়ে নিলাম। এবার ময়দা,কোকো পাউডার মেশালাম। ব্রেকিং সোডা,ব্রেকিং পাউডার, নুন মেশালাম। ভালো করে মেশানো হলে ভ্যানিলা দিয়ে আবার মেশালাম। এবার একটা পাত্রে মাখন মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিলাম। একটু ঠুকে নেবো।
- 2
একটা করাতে বালি দিয়ে আগে থেকে ডাকা দিয়ে গরম করে রাখবো।এবার পাত্রটি বসিয়ে দিয়ে চাপা দিয়ে ৪০মিনিট একদম কম আঁচে রেখে দেব।
- 3
৪০মিনিট পর দেখবো হয়ে গেলে একটা কাঠি দিয়ে দেখে নেব। এবার ঠান্ডা করে নেব। একটু চিনি জল করে নেব। কেক তা তিনটি ভাগ করে নেব। সব গুলো তেই চিনির জল মাখিয়ে নেব।
- 4
দুধ চকোলেট, একটু সামান্য মাখন,ভুট্টার আটা সব মিশিয়ে একটু ফুটিয়ে গাঢ় করে ঠান্ডা করে নেব। পাত্রে ক্রিম বিট করে নেব। কিছুটা করে চকোলেট গোলাটা ক্রিমের মধ্যে দিয়ে বিট করতে থাকবো।
- 5
এবার একটা একটা করে সাজিয়ে ক্রিম ভালো করে লাগিয়ে নেব। কিছু কেকের অংশ ও চকোলেট দিয়ে মেয়ের চুল বানালাম। রং মিশিয়ে ক্রিমের রং চেঞ্জ করে সাজালাম। ওরিও সাদা অংশ দোয়া হাত বানালাম।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)