লুচি আলুর দম (Luchi aloor dum recipe in Bengali)

এই নববর্ষের সকালে আমার ঘরে ব্রেকফাস্টে লুচি আলুর দম বানিয়ে নিলাম।
#sn
লুচি আলুর দম (Luchi aloor dum recipe in Bengali)
এই নববর্ষের সকালে আমার ঘরে ব্রেকফাস্টে লুচি আলুর দম বানিয়ে নিলাম।
#sn
রান্নার নির্দেশ
- 1
সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নেই। কড়াইতে তেল দিয়ে গরম হলে এতে বাদাম ভেজে তুলে নেই। এবার কড়াইতে আবারও তেল দিয়ে গরম হলে এতে এক চিমটি গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি ও থেঁতো করা রসুন দিয়ে নাড়াচাড়া করি।
- 2
এবার এতে সেদ্ধ আলু ও নুন, হলুদ দিয়ে দেই। আলু ভালো করে সাতলে এতে টমেটো কুচি দেই। টমেটো আলু র সাথে মিশে গেলে এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,ভাজা জিরে ও ধনে গুঁড়ো দেই।
- 3
এবার ভালো করে মশলা আলুর সাথে সাতলে নিয়ে এতে গরম জল আন্দাজ মতো দেই ও একটু সময় রেখে এতে গরম মশলা গুঁড়ো, চিনি, ভাজা বাদাম ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেই।
- 4
লুচি জন্য প্রথম একটি পাত্রে আটা, ময়দা, নুন, তেল ও চিনি ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে এবার এতে গরম জল ধীরে ধীরে ঢেলে ভালো করে মেখে ডো বানিয়ে ভিজে কাপড়ে কিছু সময় ঢেকে রাখি।
- 5
এবার ছোট ছোট লেচি কেটে গোল বল বানিয়ে বেলে কড়াইতে তেল দিয়ে গরম হলে একটি একটি করে লুচি ভেজে তুলি।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি