আমসত্ত সুজির ক্ষীর সন্দেশ (Amsatto sujir khir sandesh recipe in bengali)

#dd
ভীষণ লোভনীয় সুস্বাদু খুব কম উপকরনে আমি তৈরী করেছি এই সন্দেশ। যেকোনো উৎসব অনুষ্ঠান ও পূজোতে ঘরে থাকা উপাদান দিয়ে এই মিষ্টি সন্দেশ তৈরি করেছি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে ঘি দিয়ে সুজি টাকে একটু নেড়ে তাতে অল্প দুধ চিনি এলাচ গুঁড়ো দিয়ে টাইট করে পাক দিয়ে নেব। চিনি গলে গেলে সুজির মন্ড তৈরি করে নেব।
- 2
এরপর একটা থালা তে অল্প ঘি মাখিয়ে তাতে সুজির মন্ড টাকে ভালো ভাবে চটকে নেব যেন দলা না থাকে।
- 3
সুজির মন্ডটি থালাতে চৌকৌ আকার দিয়ে ঠান্ডা হতে দেব।
- 4
এবার আবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে দুধ ঘন হতে দেব একটু ঘন হলেই তাতে বাতাসা এলাচ গুঁড়ো ও ঘি দিয়ে ক্ষীর বানিয়ে নেব ।
- 5
এরপর চৌকৌ আকারের সুজির উপর একটা একটা করে পাতলা পাতলা করে কাটা আমসত্ত সাজিয়ে নেব ওপর থেকে কাজু টুকরো ছড়িয়ে দেব ।
- 6
এই ভাবে সাজানোর পর উপর থেকে ক্ষীর ভালো ভাবে ঢেলে দেব। আর ছোটো ছোটো আমসত্ত্ব টুকরো সাজিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দেব।
- 7
ঠান্ডা হয়ে জমে গেলেই সন্দেশের আকারে কেটে নিলেই তৈরী সুস্বাদু এই সন্দেশ পরিবেশনর জন্য।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)