রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছ গুলো ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ৫-৭ মিনিট রেখে দিন।
- 2
অন্য দিন গোটা সরষে টা (কালো/সাদা সরষে) বেঁটে নিতে হবে ভালো ভাবে, সঙ্গে অল্প পরিমাণ নুন ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তাহলে সরষে বাঁটাটা তেঁতো হবে না। আমি এখানে দুই রকম সরষে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। আপনারা চাইলে দুই রকম দিতে পারেন, আর ইচ্ছা হলে যে কোনো এক রকম দিয়ে করতে পারেন। সরষে বাঁটা পর ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে দেখতে ও খেতে দুটো সুন্দর হবে।
- 3
তারপর কড়াই গরম হলে ৩ চা চামচ তেল দিয়ে দিন, তেল গরম হলে অল্প করে কালোজিরা ফোঁড়ন দিয়ে দিন।
- 4
তারপর কড়াই মধ্যে একে একে হলুদ গুঁড়া ও লঙ্কা গুঁড়ো দিয়ে ৪-৫ সেকেন্ড নারা চারা করুন তাতে কাঁচা গন্ধটা চলে যাবে।
- 5
তারপর বেঁটে রাখা সরষে টা দিয়ে দিন, ভালো ভাবে তেলে নেড়েচেড়ে নিন। তারপর জল দিয়ে দিন।
- 6
জল ফুটে উঠলে মাছ গুলো দিয়ে দিন এবং ৫ মিনিট ফুটতে দিন, তখন কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিন।৫ মিনিট পরে মাছ গুলো উল্টে পাল্টে দেবেন আর ও ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।গ্যাসে আঁচ মাঝারি রাখবেন।
- 7
১০ মিনিট পর মাছ গুলো মাখামাখা হয়ে গেল গ্যাস বন্ধ করে দেবেন এবং ঢাকা খুলে কাঁচা সরষে তেল ১ চা চামচ উপর ছড়িয়ে দিয়ে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রাখা পর ঢাকনা খুলে গরম ভাতে পরিবেশন করুন সরষে ইলিশ। ধন্যবাদ ❤️
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি