আপেলী পোলাও(apple pulao recipe in Bengali)
#TR
ঠাকুর বাড়ির রান্না
রান্নার নির্দেশ
- 1
আপেল ছোটো টুকরো করে কেটে নিন
- 2
এক কাপ জলে আপেলের টুকরো দিয়ে ৫ মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে রাখুন। এক কাপ জলে চিনি ও জাফরান দিয়ে সিরা করে আপেলের টুকরো গুলো দিয়ে দিন। আঠালো হয়ে এলে নামিয়ে অন্য পাত্রে ঢেলে দিন।
- 3
বাসমতী চাল ৮০% সেদ্ধ করে নিন।
নন্ স্টিক প্যানে ঘী দিয়ে গোটা গরম মশলা ও তেজপাতা দিন। কাজুবাদাম ও কিসমিস ভেজে সেদ্ধ করা বাসমতী চালের ভাত, নুন, দিয়ে নাড়াচাড়া করে, তৈরী করা আপেলের মিশ্রণ দিয়ে হালকা হাতে নেড়ে ঢাকা দিয়ে ফ্লেম লো করে দমে বসিয়ে দিন। ১৫ থেকে ২০ মিনিট দমে রাখলে তৈরী হয়ে যাবে আপেলী পোলাও।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16219726




মন্তব্যগুলি