লুচি ও ডাল আলুর তরকারি(luchi dal aloor tarkari recipe in Bengali)

লুচি ও ডাল আলুর তরকারি(luchi dal aloor tarkari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে লবণ ও তেল ময়ান দিয়ে, একটু একটু করে জল দিয়ে মেখে নিতে হবে।
- 2
মাখা হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তারপর মিশ্রণ থেকে একটু একটু করে লেচি কেটে নিতে হবে এবং গোল গোল করে নিতে হবে।
- 3
তারপর চাকা বেলনের সাহায্যে একটা একটা করে বেলে নিতে হবে।
- 4
কড়ায়- এ তেল গরম করে, একটা একটা করে লুচি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 5
এইবার আলু কুচি কুচি করে কেটে নিতে হবে ও পেঁয়াজ কেটে নিতে হবে।
- 6
এইবার একটা কুকারে জল নিয়ে তাতে ডাল ধুয়ে নিয়ে দিয়ে দিতে হবে।তার সাথে আলু দিয়ে দিতে হবে।লবণ,হলুদ দিয়ে টমেটো দিতে হবে। তারপর তিনটে সিটি মেরে নিতে হবে এবং সেদ্ধ করে নিতে হবে।
- 7
সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন, চিনি, লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে আদা বাটা, জিরেগুঁড়ো,ধনে গুঁড়ো সব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর কুকারের ডাল কড়াই-এর মধ্যে দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ধরে খুন্তি করে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল ডাল আলুর তরকারি। এবার গরম গরম লুচির সাথে ডাল আলুর তরকারি পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (4)