রসুন দিয়ে সজনে শাক ভাজা (rasun diye sajne saag bhaja recipe in Bengali)

Ankita Bhattacharjee Roy @cook_30845269
রসুন দিয়ে সজনে শাক ভাজা (rasun diye sajne saag bhaja recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সজনে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবং ভালো করে জলে ধুয়ে নিতে হবে।
- 2
এরপর কুকার এর মধ্যে জল,লবণ এবং হলুদ দিয়ে সজনে পাতাগুলো সিটি মেরে সেদ্ধ করে নিতে হবে। তারপর বের করে জল ঝরিয়ে নিতে হবে।
- 3
গ্যাসে কড়াই বসিয়ে তেল দিতে হবে। তেল একটু গরম হলে তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এবং চিনি দিয়ে দিতে হবে।
- 4
একটু নাড়াচাড়া করে রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুন যখন ভাজাভাজা হয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সজনে পাতা গুলো কড়াই এর মধ্যে দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে তেলে ভাজতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে রসুন দিয়ে সজনে শাক ভাজা। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16222712



মন্তব্যগুলি (2)