বাসন্তি পোলাও আর মাটন কষা (basonti pulao r mutton kosha recipe in Bengali)

Debashree Deb @Shree_deb1980
বাসন্তি পোলাও আর মাটন কষা (basonti pulao r mutton kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল ভালো করে ধুয়ে আধঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
- 2
জল ফেলে চালে হলুদ মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ ।
- 3
কড়াই গরম করে কাজু, কিসমিস ভেজে নিতে হবে।
- 4
অন্য পাত্রে জল গরম করে চাল সেদ্ধ করে ভালো ভাবে জল ফেলে তাতে ঘি নুন ও চিনি মেশাতে হবে হালকা হাতে যাতে চাল ভেঙে না যায়। খুব বেশি সেদ্ধ করা যাবে না। দরকার হলে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে।
- 5
কড়াইতে ঘি গরম করে গোটা গরম মশলা দিয়ে ভাত নাড়াচাড়া করে কাজু কিসমিস দিয়ে নামিয়ে নিলেই রেডি বাসন্তি পোলাও।
- 6
মাটন কষা বানানোর জন্য মাংস ধুয়ে জল ঝরিয়ে সব উপকরন গুলি (তেল পেঁয়াজ কুচি নুন চিনি বাদে)মাখিয়ে রাখতে হবে 1/2 ঘন্টা।
- 7
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে গোটা গরম মশলা দিয়ে মাংসের মিশ্রন দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে।
- 8
মাঝে একটু নেড়ে নুন চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে।
- 9
মাংস সেদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি মাটন কষা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16260470







মন্তব্যগুলি (2)