উচ্ছে পাতার দুধ শুক্তো(uchche patar doodh shukto recipe in Bengali)

উচ্ছে পাতার দুধ শুক্তো(uchche patar doodh shukto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁপে টুকরো করে কেটে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিতে হবে। উচ্ছে পাতা বাদে, সব সবজি লম্বা করে কেটে নিতে হবে। বড়ি ভেজে তুলে রাখতে হবে।এবার ওই তেলেই পাঁচফোড়ন দিয়ে সব সবজি গুলো দিয়ে দিতে হবে। একটু ভাজা ভাজা করতে হবে,2-5 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো তে থাকবে।
- 2
একটি তাওয়ায় বাকি পাঁচফোড়ন ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে।উচ্ছে পাতা কুচিয়ে রাখতে হবে।
- 3
এবার সব্জি গুলো একটু ভাজা হলে এর মধ্যে আদা বাঁটা লবণ ও চিনি দিয়ে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিট। এবার কুচিয়ে রাখা উচ্ছে পাতা গুলো দিয়ে আবার 2 মিনিট রান্না করে এক কাপ জল দিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট।
- 4
পাঁচ মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে ভেজে রাখা বড়ি গুলো দিয়ে মিশিয়ে নিয়ে এক কাপ ঠান্ডা দুধ আস্তে আস্তে ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাস অফ করে দিতে হবে, দুধ দেওয়ার পরে আর বেশি ফোটানো চলবে না, তাছাড়া দুধ কেটে যেতে পারে।
- 5
এবার ভেজে গুঁড়ো করে রাখা মশলা টা ওপর থেকে ভালো করে ছড়িয়ে এক চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই রেডি, উচ্ছে পাতার দুধ শুক্তো।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি