ঝুরি আলু ভাজা (Jhuri aloo bhaja recipe in Bengali)

#wr
আজ আমি তৈরি করলাম একটি খুবই জনপ্রিয় পদ ঝুড়ি আলু ভাজা আশা করি আপনাদের ভালো লাগবে।
ঝুরি আলু ভাজা (Jhuri aloo bhaja recipe in Bengali)
#wr
আজ আমি তৈরি করলাম একটি খুবই জনপ্রিয় পদ ঝুড়ি আলু ভাজা আশা করি আপনাদের ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার একটি গ্রেটার এর সাহায্যে আলু গ্রেট করে নিন। তারপর 3 থেকে 4 বার জল বদলিয়ে গ্রেটেড আলু গুলি পরিষ্কার করে ধুয়ে নিন।
- 2
আলু পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজের ঠান্ডা জলে ডুবিয়ে ফ্রিজে রেখে দিন তারপর জল থেকে দুই হাত দিয়ে চিপে ভালো করে জল ঝরিয়ে তুলে নিন। অল্প হলুদ গুঁড়ো আলুর গায়ে মাখিয়ে নিন।
- 3
এবার একটি কড়াই গরম করে সাদা তেল দিয়ে একে একে করে শুকনো লঙ্কা, কারি পাতা ও চিনেবাদাম ভেজে তুলে নিন।
- 4
এবার অল্প অল্প করে গরম তেলে আলু ভেজে নিন। এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আচ যেন বাড়ানো থাকে এবং আলু যাতে পড়ে না যায়। ঝরঝরে হয়ে উঠলে তেল থেকে ছেকে তুলে নিন। বাকিগুলি একই পদ্ধতিতে ভেজে তুলে নিন।
- 5
এবার ভেজে রাখা কারি পাতা, চিনেবাদাম আর শুকনো লঙ্কা মিশিয়ে নিন। নুন,বিটনুন ও চাট মশলা ভাল করে মাখিয়ে গরম ভাতের সাথে ঝুরি আলু ভাজা পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (5)