চিকেন কষা (Chicken kosha recipe in Bengali)

#MM5
আমার আজকের রেসিপি চিকেন কষা যেটি আমরা সকলেই বানাতে জানি কিন্তু আমি কিভাবে বানায় সেটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
চিকেন কষা (Chicken kosha recipe in Bengali)
#MM5
আমার আজকের রেসিপি চিকেন কষা যেটি আমরা সকলেই বানাতে জানি কিন্তু আমি কিভাবে বানায় সেটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংসগুলো ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং জল ঝরিয়ে তার মধ্যে এক এক করে সমস্ত মশলা (উপরোক্ত পরিমাণের) যেমন হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, টমেটো সস্, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো মতন করে হাতের সাহায্যে মাখিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে।
- 2
অপরদিকে সমস্ত পেঁয়াজ এবং রসুন খোসা ছাড়িয়ে ভালো মতন করে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিতে হবে এবং সাথে আলাদাভাবে টমেটোর পেস্টিও তৈরি করে নিতে হবে।
- 3
এবারে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে সেটি গরম হতে থাকলে তার মধ্যে দিতে হবে কেটে রাখা আলু এবং হালকা হলুদ ও লবণ দিয়ে লাল করে ভেজে নিতে হবে । বাকি তেলের মধ্যে দিতে হবে গোটা গরম মশলা এবং তেল থেকে সুন্দর একটা গন্ধ বেরতে থাকলে তার মধ্যে দিতে হবে উপরোক্ত পরিমাণের পেঁয়াজ- রসুন বাটা, ভালো মতন করে মাঝারি আচে নাড়াচাড়া করতে হবে এবং হালকা লাল হতে শুরু করলে তার মধ্যে দিতে হবে টমেটোর পেস্ট,স্বাদ অনুযায়ী চিনি এবং পরিমাণমতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
- 4
ভালো মতন করে নাড়াচাড়া করে এবারে ম্যারিনেট করা মাংসগুলো দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর ভালো মতন করে কষিয়ে তার মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং কষাতে থাকতে হবে যতক্ষণ অবধি তেল না ছাড়তে শুরু করে। এবারে তার মধ্যে পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল দিতে হবে এবং মাঝারি আচে পরবর্তী 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
15 মিনিট পর ঢাকা খুলে দেখতে হবে তার মাঝের আলু এবং মাংস ঠিক মতো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি পুরোপুরী সেদ্ধ না হয় তাহলে সামান্য জল দিয়ে খানিক্ষন আবার ঢেকে রাখতে হবে আগামী 10 মিনিটের জন্য। এবারে মাংস সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি।
- 6
ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মসলা গুঁড়ো তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে সুস্বাদু চিকেন কষা।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি