ডিম পোচ কারি (Egg poach curry recipe in bengali)

ডিম তো আমরা অনেক রকম ভাবেই খেয়েছি কিন্তু আজ এই রেসিপি ট্রাই করে দেখলাম, এই রেসিপি একদম ইউনিক রেসিপি। দূর্দান্ত স্বাদের এক ডিম পোচ কারি। আমি রান্না করে খেয়ে তবেই না শেয়ার করছি। অদ্ভুত সুন্দর একটা রেসিপি।এই রেসিপিটি দিয়ে ভাত রুটি পরোটা বা রাতে ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বড় পাত্রে ডিম গুলো ভেঙে নিয়ে ১ চামচ পেঁয়াজ কুচি দুটো লঙ্কা কুচি পরিমাণমতো লবণ ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে রাখুন।এরপর মোটামুটি সমান মাপের বাটি নিয়ে ১ ড্রপ করে তেল ব্রাশ করে নিয়ে ডিমের গোলাটা সমান ভাগে দিয়ে দিন ১/২ বাটি করে কেননা ওগুলো স্টিম দেওয়ার সময় ফুলে উঠবে। এরপর গ্যাসে একটা বড় পাত্রে অল্প করে জল বসিয়ে জল ফুটে উঠলে পাত্রের মধ্যে বাটি গুলো বসিয়ে ৭/৮ মিনিট ঢেকে লো টু মিডিয়াম আঁচে রান্না করুন। মসলার পেস্ট তৈরি করে নিন।
- 2
৭/৮ মিঃ পর নামিয়ে নিয়ে একটু ঠাণ্ডা করে নিন। এবার চামচের পেছন দিয়ে ডিমের বাটি গুলো তুলে রাখুন। এরপর গ্যাস কড়াই বসিয়ে ৩ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডিমের বাটি গুলো হালকা ভেজে তুলে রাখুন।ওই তেলে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন রেডি হলে ২ চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে চিনি টা দিয়ে হালকা করে ভাজুন।
- 3
এবার আদা রসুন কাঁচালঙ্কা ও টমেটো পেস্ট দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন,যতক্ষণ পর্যন্ত আদা রসুন কাঁচালঙ্কা ও টমেটো পেস্টের কাঁচা গন্ধ না তাই, এরপর সব গুঁড়ো মসলা একে একে দিয়ে সামান্য জল দিয়ে মসলা কষান, মসলা থেকে তেল না ছাড়া পর্যন্ত।
- 4
মসলা কষানো হলে নিজের পছন্দ মত জল যোগ করুন, পরিমাণ মতো নুন ও কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ডিমের বাটি গুলো আস্তে আস্তে দিয়ে হালকা হাতে মিশিয়ে দিন।
- 5
হায় আঁচে ২ মিঃ রান্না করুন ঢাকা দিয়ে,এবার ২ মিঃ পর ঢাকা খুলে হালকা ভাবে ডিমের বাটি গুলো উল্টে দিয়ে ওপর থেকে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে আলতো ভাবে নেড়ে নিয়ে ১ মিঃ পর নামিয়ে নিন অসাধারণ স্বাদের এক ইউনিক ডিমের রেসিপি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি