স্ট্রিট সাইড চিকেন ৬৫(street side chicken 65 recipe in Bengali)

স্ট্রিট সাইড চিকেন ৬৫(street side chicken 65 recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বোনলেস চিকেন নিয়ে তাতে টকদই, আদাবাটা, রসুন বাটা দিয়ে ২০ মিনিট ম্যারিনেড করতে হবে।
- 2
এরপর রেড হট সস এবং ফুড কালার দিয়ে আবার ম্যারিনেড করতে হবে ৩০ মিনিট মতো।
- 3
এক ঘন্টা রাখার পর ডিম্ এবং ময়দা যোগ করে ২০ মিনিট মতো আবার রাখতে হবে। ম্যারিনেশন টাই আসল, যতক্ষণ রাখা যাবে তত ভালো খেতে হবে।
- 4
এবার ভালো করে ম্যারিনেড হয়ে যাবার পর সাদা তেলে এক এক করে ভালো করে ভেজে নিতে হবে।
- 5
ভেজে রাখা চিকেন গুলোকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। এবার আর একটি পাত্র নিয়ে তাতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা এবং দই দিতে হবে।
- 6
এবার আবার আদাবাটা, ধনে গুঁড়ো,হট রেড চিলি সস, রেড চিলি পেস্ট, স্বাদানুযায়ী নুন এবং চিনি দিয়ে ভালো করে মশলা টাকে কষাতে হবে।
- 7
মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা চিকেন গুলো মশলার ওপরে দিয়ে টস করে নিতে হবে। বেশ যেন গ্রেভি টা গায়ে লেগে থাকে চিকেন এর।
- 8
ভালো করে টস করা হয়ে গেলে কারি পাতা ছড়িয়ে পরিবেশন।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি