চিংড়ি মাছের কাটলেট (Chingri Macher Cutlet Recipe in Bengali)

#FF 2
কলকাতার বিখ্যাত চিংড়ি মাছের কাটলেট সবাই খেতে ভালোবাসে এক কাপ চা কিংবা কফির সাথে সন্ধ্যের আড্ডা জমে যায়
চিংড়ি মাছের কাটলেট (Chingri Macher Cutlet Recipe in Bengali)
#FF 2
কলকাতার বিখ্যাত চিংড়ি মাছের কাটলেট সবাই খেতে ভালোবাসে এক কাপ চা কিংবা কফির সাথে সন্ধ্যের আড্ডা জমে যায়
রান্নার নির্দেশ
- 1
মাছ মাথা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে পিঠ বরাবর শির বাদ দিয়ে লম্বা করে চিরে একটু থেতো করে চ্যাপটা করে নিতে হবে
- 2
পিয়াঁজ ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে
- 3
একটা বাটিতে মাছ নেবো,গোলমরিচ গুঁড়ো আধা চামচ,পাতি লেবুর রস, লাল লঙ্কা গুঁড়ো রসুনবাটা, আদাবাটা,পিয়াজ বাটা,লবন ১ চামচ সব উপকরণ দিয়ে মাছ টা মাখিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিট মত
- 4
একটা বাটিতে ডিম ফাটিয়ে নেবো, কনফ্লওয়ার ও গোল মরিচের গুঁড়ো মিশিয়ে ফাটিয়ে নেবো
- 5
মশলা মাখানো চিংড়ি মাছ ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে কোটিং করে নিতে হবে দু পিট ভালো করে এই কোটিং করা মাছ তিরিশ মিনিট মতো রেখে দিতে হবে রেস্টে
- 6
এবার কড়াতে তেল দিয়ে তেল গরম হলে আঁচ মিডিয়াম রেখে কোটিং করা মাছ ভেজে নিতে হবে সোনালি করে, নামাবার আগে আঁচ জোরে দিয়ে তেল ঝরিয়ে কাটলেট নামিয়ে নিতে হবে, বিকেলে চা কিংবা কফির সাথে কাসুন্দি দিয়ে পরিবেশন করুন চিংড়ি মাছের কাটলেট
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি