এগ চিকেন তরকা (egg chicken tarka recipe in bengali)

#CP
এগ চিকেন তারকা রুটি বা পরোটা এর সাথে দারুণ খাবার। আমাদের সবার তো খুব প্রিয়। আশাকরি এটা অনেকেরই প্রিয়।
এগ চিকেন তরকা (egg chicken tarka recipe in bengali)
#CP
এগ চিকেন তারকা রুটি বা পরোটা এর সাথে দারুণ খাবার। আমাদের সবার তো খুব প্রিয়। আশাকরি এটা অনেকেরই প্রিয়।
রান্নার নির্দেশ
- 1
করাই এ তেল গরম করে তাতে জিরে,তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজা ভাজা হয়ে এলে আদা বাটা দিয়ে নেড়ে নিতে হবে।
- 2
এরপর চিকেন কিমা দিয়ে নেড়ে নিয়ে ১\২ চামচ নুন দিয়ে আর একটু নেড়ে টমেটো কুচি দিয়ে আবার নেড়ে নিতে হবে।
- 3
এবারে করাই এ মাঝখান টা একটু ফাঁকা করে ওই তেলেই ডিম ভেঙে ভুজিয়া করে ভালো করে নেড়ে ১\৩ চামচ হলুদ,১\৩ চামচ কাশ্মীরি লঙ্কা গুরো দিয়ে আবার নেড়ে নিতে হবে।
- 4
এরপর তারকা মশলা ১\২ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ১\২ চামচ চিনি দিয়ে আবার মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর সিদ্ধ করা তারকা ডাল করাই এ দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ৫ মিনিট ফোটাতে হবে এরপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি এগ চিকেন তারকা ।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি