পেঁয়াজ কলির পকোড়া (Spring Onion pakora Recipe In Bengali)

Samita Sar @cook_25646655
এই প্রথমবার বানালাম, খুব ভালো হয়েছে, বন্ধুরা ট্রাই করে দেখতে পারো।
পেঁয়াজ কলির পকোড়া (Spring Onion pakora Recipe In Bengali)
এই প্রথমবার বানালাম, খুব ভালো হয়েছে, বন্ধুরা ট্রাই করে দেখতে পারো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁয়াজ কলি কুচি করে কেটে নিতে হবে, ডাল ৪ ঘন্টা মতো ভিজিয়ে রেখে বেটে নিতে হবে।
- 2
এবার একটি বাটিতে পেয়াজকলিকুচি,ডালবাটা,নুন ও লঙ্কা কুচি,কালোজিরে ও গোলমরিচ গুড়ো, ধনেপাতা কূচি, রসুন ও আদাকুচি,হলুদ সব ভালোকরে মিশিয়ে নিয়ে ও ব্যাসন দিয়ে মেখে নিতে হবে, মাখায় জল লাগবে না
- 3
এবার মাখা থেকে চ্যাপ্টা করে গড়ে নিতে হবে।কড়াইয়ে তেল গরম করে বড়া গূলো অল্প আঁচে শ্যালো ফ্রাই করে নিলেই রেডি
- 4
এবার গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16640491









মন্তব্যগুলি (8)