এগলেস হোলহুইট মাওয়া কেক(Eggless Wholewheat Mawa Cake recipe in bengali)

#CookpadTurns6
জন্মদিন মানেই কেক বানাতেই হবে।তাই আমার খুব প্রিয় কুকপ্যাড এর জন্মদিন উপলক্ষে এই দারুণ স্বাদের আটা দিয়ে মাওয়া কেক বানালাম।
এগলেস হোলহুইট মাওয়া কেক(Eggless Wholewheat Mawa Cake recipe in bengali)
#CookpadTurns6
জন্মদিন মানেই কেক বানাতেই হবে।তাই আমার খুব প্রিয় কুকপ্যাড এর জন্মদিন উপলক্ষে এই দারুণ স্বাদের আটা দিয়ে মাওয়া কেক বানালাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাওয়া বানানোর জন্য, প্যানে 1/2 চামচ ঘি গরম করে,ওতে দুধ দিয়ে একটু নেড়ে,আঁচ কমিয়ে,গুঁড়ো দুধ দিয়ে একনাগারে নাড়তে হবে।
যখন বেশ ঘন হয়ে আসবে,তখন বাকি ঘি মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে।
যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে,তখন নামিয়ে একটি বাটিতে ঢেলে,ঠাণ্ডা করে নিতে হবে। - 2
এবার একটি বড় পাত্রে,দই,চিনি দিয়ে ভাল করে বিটার/ হুউক্স(whisk)দিয়ে মিক্স করতে হবে।
যখন চিনি ভাল করে মিশে যাবে,তখন মাখন দিয়ে আবারও ভাল করে বিট করতে হবে। - 3
এরপর ওর মধ্যেই বানানো মাওয়া দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে,যাতে কোনও দানা না থাকে।
এরপর আটা,বেকিং পাউডার ও বেকিং সোডা,ছোট এলাচের গুঁড়ো, ছাঁকনি দিয়ে ভাল করে চেলে,ওর মধ্যেই দিয়ে, ভাল করে মিশিয়ে নিতে হবে। - 4
এরপর অল্প, অল্প করে দুধ দিয়ে,ভাল করে মিক্স করে নিতে হবে।
এবার একটি 6" কেক টিনে,তেল ও অল্প আটা ছড়িয়ে গ্রীস করে নিতে হবে।
বানানো কেক ব্যাটার কেক টিনের উপর ঢেলে,ভাল করে সমান করে,ওর উপর মিক্স ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিতে হবে। - 5
এরপর মাইক্রোওয়েভ ওভেন এ, 180 ডিগ্রি সেলসিয়াস এ প্রিহিট করে,কনভেকশন মডে এই কেক টিন রেখে,35-40 মিনিট বেক করে নিতে হবে।
- 6
কেক সম্পূর্ণ বেক হলে,ওভেন থেকে বের করে একটু ঠাণ্ডা হলে,কেক টিন থেকে বের করে,সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (3)