মৌরলা মাছের ঝাল (Mourola Macher Jhal Recipe In Bengali)

Samita Sar @cook_25646655
#SF
ছোট মাছের ঝাল আমার খুব প্রিয় ,বিশেষ করে এই মাছ।
মৌরলা মাছের ঝাল (Mourola Macher Jhal Recipe In Bengali)
#SF
ছোট মাছের ঝাল আমার খুব প্রিয় ,বিশেষ করে এই মাছ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ধুয়ে নুন ও হলুদ গুড়ো মাখিয়ে ১০ মিনিট মতো রেখে দিতে হবে।
- 2
এবার কড়াইয়ে তেল গরম করে মাছ দিয়ে মিডিয়াম আঁচে ১মিনিট মতো রেখে আলতো করে উল্টে দিয়ে অপর পিঠ এভাবে ভেজে নিতে হবে, নাহলে ভেঙে যাবে।এভাবে দুবারে ভেজে নিলাম
- 3
এবার ঐ তেলেই কালোজিরে ফোড়ন দিয়ে লম্বা করে কাটা আলু ও অল্প নুন দিয়ে ভেজে নিতে হবে।
- 4
এবার এরমধ্যে আদা ও টমেটো বাটা,হলুদ, জিরে ও ধনেগুড়ো, লঙ্কা বাটাও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে প্রয়োজন মতো জল দিয়ে ও ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।
- 5
ঝোল ফুটে আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছ দিয়ে আরোও মিনিট দুয়েক ফুটে ঝোল বেশ মাখোমাখো হয়ে গেলে গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16706323













মন্তব্যগুলি (2)