নলেন গুড়ের আটা কেক(Nolen Gurer Atta Cake recipe in bengali)

#CR
ক্রিসমাস/ বড়দিন স্পেশাল খেজুর গুড়ের আটা কেক।
শীতকালের আদর্শ হল খেজুর গুড়,আর এই সময় কেক প্রায় সবাই ঘরে বানিয়ে থাকে।
প্রথমবার খেজুর গুড় ও আটা দিয়ে এই কেক বানালাম।
ময়দা ও চিনির বদলে এইরকম নলেন গুড় এর আটা দিয়ে বানানো কেক খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটা,বেকিং পাউডার ও সোডা ভাল করে চেলে রাখতে হবে।
একটি 7" কেক টিনে তেল ও অল্প আটা লাগিয়ে গ্রীস করে রাখতে হবে।
এবার একটি বড় বাটিতে ডিম ভাল করে বিটার দিয়ে ফেটিয়ে নিতে হবে। - 2
এরপর ফেটানো ডিমের মিশ্রণে খেজুর গুড় দিয়ে ভাল করে বিট করে নিতে হবে।
তেল ও গুড়ের এসেন্স দিয়ে ভাল করে মিক্স করে নিতে হবে।
(যদি ডিম ছাড়া করতে হয়,তাহলে দই, তেল প্রথমে ভাল করে বিট করে,তারপর খেজুর গুড় দিয়ে ভাল করে মিক্স করে নিতে হবে।) - 3
এবার চেলে রাখা আটা অল্প অল্প করে ফেটানো ডিমের মিশ্রণ দিয়ে কাট এন্ড ফ্লোড মেথডে মিশিয়ে নিতে হবে। ওর মধ্যে কাজুবাদাম কুচি অল্প আটা মাখিয়ে নিয়ে, ভাল করে মিক্স করে নিতে হবে
- 4
এই মিশ্রণ, গ্রীস করা কেক টিনের উপর ঢেলে একটু ঠুকে নিতে হবে।
ওর উপর আলমন্ড বাদাম দিয়ে সাজিয়ে, 8-10 মিনিট প্রিহিট করা মাইক্রোওয়েভ ওভেন এ 180 ডিগ্রি সেলসিয়াস এ 40-50 মিনিট বেক করে নিতে হবে। - 5
কেক সম্পূর্ণ বেক হলে একটি টুথপিক কেকের মাঝখানে ঢুকিয়ে দেখে নিতে হবে যে কেক পুরো বেক হয়েছে কিনা,নাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে।
- 6
যদি গ্যাসে করতে হয়,তাহলে,একটি বড় কড়াই এ নুন ছড়িয়ে,ঢাকা দিয়ে 10-12 মিনিট প্রিহিট করে,ওর উপর একটা স্ট্যান্ড রেখে,কেক টিন টা রেখে,কড়াই এর ঢাকা বন্ধ করে,50-60 মিনিট বেক করতে হবে।)
- 7
কেক একটু ঠাণ্ডা হলে,কেক টিন থেকে সাবধানে কেক বের করে, সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে এই দারুণ স্বাদের নলেন গুড়ের আটার কেক।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)